বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

লালপুরে সেনা অভিযানে অস্ত্র মাদক টাকা ও মাথার খুলি উদ্ধার, গ্রেপ্তার ৩

নাটোরের লালপুরে সেনাবাহিনীর ১২ঘন্টার টানা অভিযানে বিপুল পরিমাণে দেশী-বিদেশী অস্ত্র, গোলাবারুদ, মাদক, নগদ টাকা, মাথার খুলিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নাটোরের লালপুরে পদ্মা নদী সংলগ্ন মোল্লাপাড়া চর এলাকায় যৌথ বাহিনী বালু মহল নিয়ে অপরাধ দমনে অভিযান চালায় বলে জানিয়েছেন, নাটোরের পুলিশ সুপার, মোহাম্মদ আমজাদ হোসাইন।


এসময় সেনারা একটি পাকিস্তানি রিভলবার, একটি ভারতীয় পিস্তল, একটি ডাবল ব্যারেল শাটার গান, ২৯ রাউন্ড ৭.৬৫ মিমি গুলি, নয় রাউন্ড .২২ মিমি গুলি, একটি ৭.৬৫ মিমি এফসিসি, একটি ১২ মিমি গেজেট শেল, ১৭টি দেশীয় রামদা, একটি সুইস নাইফ, ৮৬ পিস ইয়াবা, পাঁচ বোতল ফেন্সিডিল, দুইটি গাঁজার গাছ ও ৬ গ্রাম গাঁজা, মাদক সেবনের উপকরণ, নগদ ১২ লাখ ৫৬ হাজার ৩১২ টাকা, চারটি স্মার্ট ফোন, পাঁচটি বাটন ফোন, পাম্প, জেনারেটর, ক্রেডিট-ডেবিট কার্ড ও ব্যাংক চেক, এনআইডি কার্ড, তিনটি নৌকা এবং একটি মানুষের খুলি উদ্ধার করে। গ্রেপ্তাররা হলেন কাকন গ্রুপের সদস্য মঞ্জুরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম বাপ্পি (২৮), মেহফুজ হক সোহাগ (৩৯), এবং ভাষানের স্ত্রী মো. রোকেয়া। সেনা সূত্র জানায়, সন্ত্রাসী সংগঠন কাকন গ্রুপের ঘাঁটির উপরে সকাল থেকে টানা ১২ ঘন্টা সেনাবাহিনী, নৌ পুলিশ ও পুলিশ অভিযান চালিয়েছে। 


লালপুর পদ্মার চড় অঞ্চলে কাকন গ্রুপের অত্যাচারে নিষ্পেশিত ছিল সাধারন জনগন। কৃষকদের মারধর করে ফসল কেড়ে নেওয়া, জেলেদেরকে অস্ত্র ঠেকিয়ে মাছ ছিনিয়ে নেওয়া, প্রতিটি বালুবাহী নৌকা থেকে চাদাবাজি, এবং পদ্মার চরে ত্রাস, সন্ত্রাস সৃষ্টি করা ছিলো কাকন বাহিনীর প্রতিদিনের কাজ। বিপুল পরিমাণে দেশী-বিদেশী অস্ত্র, গোলাবারুদ, মাদক, নগদ টাকা, মাথার খুলিসহ তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনশৃঙ্খলা সদস্যরা কাকন বাহিনীর কাছে ঘুষ নিয়েছে গ্রেপ্তারদের এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার বলেন, “নামগুলো আমরা উড়িয়ে দিচ্ছিনা। নামগুলো কারা লিখছে এগুলো আমরা যাচাই-বাছাই করছি। কিছু আইনশৃঙ্খলা বাহিনী, কিছু সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তর, সবগুলো লিস্ট আমাদের কাছে আসছে। বিভাগীয় তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে দোষী প্রমাণিত হলে।“


মাথার খুলি উদ্ধারের বিষয়ে পুলিশ সুপার  বলেন, “ওখানেতো অভয়ারণ্য ছিল। দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনী ওখানে যায়ওনি, যেতেও পারেনি। সেটাকে ওভারকাম করার জন্য মূলত আমরা ধাক্কা দিছি। এই অভিযানটা আরও চলবে। তখন বোঝা যাবে বিষয়টা কি দাঁড়ায়। মূলত বালুমহালের আধিপত্য নিয়ে অপরাধ ও সন্ত্রাসের রাজত্ব তৈরি হয়েছিল বলে জানান, জেলার শীর্ষ ওই পুলিশ কর্মকর্তা।
Tag
আরও খবর