আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে পদ্মার চরে পলিশেড হাউজে উৎপাদিত হচ্ছে সবজির চারা স্বামীর মৃত্যুর পর চায়ের দোকানই মাতুয়ারার বেঁচে থাকার অবলম্বন নাগেশ্বরীতে সারের কেলেঙ্কারি: মৃত ব্যক্তির নামে উঠছে ডিলারের সার, বিএস অবরুদ্ধের পর প্রশাসনিক হস্তক্ষেপ পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কারণে জামায়াত রাজনীতি করার সুযোগ পেয়েছে ইকবাল হাসান মাহমুদ টুকু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কারণে জামায়াত রাজনীতি করার সুযোগ পেয়েছে ইকবাল হাসান মাহমুদ টুকু

বিএনপি জাতীয় স্হায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি জামায়াতের কৃতজ্ঞতা থাকা উচিৎ যার কারণে জামায়াত আজ রাজনীতি করার সুযোগ পেয়েছে। কিন্তু জামায়াতের কৃতজ্ঞতা নেই তারা শহীদ জিয়ার দল বিএনপিকে ঘায়েল করতে উঠে পরে লেগেছে নতুন করে ষড়যন্ত্র করছে কোন ষড়যন্ত্র করেই লাভ হবেনা কারণ বিএনপি হচ্ছে এদেশের মানুষের ভালোবাসার দল। সিরাজগঞ্জ    জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায়  উপরোক্ত কথা গুলো বলেন।

‎তিনি আরও বলেন, বিগত সতেরো বছর বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অনেক জেল জুলুম নির্যাতন শয্য করেছে।কেউ কেউ ব্যবসা বানিজ্য হারিয়েছে। চাকুরী থেকে বঞ্চিত হয়েছে বার বার জেল খেটেছে তারপরও শহীদ জিয়ার দল বিএনপি ছাড়েনি। সামনে বিএনপির যে তৃনমূল থেকে শুরু করে জেলা পর্যন্ত কমিটি হবে সেই সমস্ত কমিটিতে সতেরো বছরের ত্যাগীরা আগে মূল্যায়িত হবে। কোনক্রমেই হাইব্রিডরা যেনো পদ না পায় সেদিকে ত্যাগীদের সজাগ থাকতে হবে।


‎বুধবার (১৬ জুলাই)  ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে সিরাজগঞ্জ জেলার অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সিরাজগঞ্জ জেলার ১৮টি ইউনিটের বিএনপির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।


‎মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য, রাজশাহী বিভাগীয় বিএনপির দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

‎প্রধান বক্তার বক্তব্যে আব্দুস সালাম বলেন, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপিকে কেউ পরাজিত করতে পারবেনা।  জনগণ বিএনপির পক্ষে জনগণ জানে এদেশকে রক্ষা করতে হলে বিএনপির প্রয়োজন। বিএনপি বার বার এদেশকে রক্ষা করেছে।  আওয়ামী লীগের বিচার বিএনপি চায় কিন্তু যারা আওয়ামী লীগের বিচার ও চায় আবার তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়ে আওয়ামী লীগ কে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। দেশ নিয়ে আবারও ষড়যন্ত্র চলছে কিন্তু কোন ষড়যন্ত্র করে লাভ হবেনা। সকল ষড়যন্ত্র এদেশের জনগণ প্রতিহত করবে ইনশাআল্লাহ।

‎মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলিম।


‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।


‎বক্তব্য রাখেন,বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উল্লাপাড়া সলংগা আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য এম আকবর আলী, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নাজমুল হাসান তালুকদার রানা, গোলাম সরোয়ার,  রুমানা মোর্শেদ কনকচাঁপা, সলংগা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার,সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার মোঃ রফিকুল ইসলাম, চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহিদ মোল্লা, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম জাহাঙ্গীর,  সরদার আফসার আলী, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন, সিরাজগঞ্জ শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান,রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম আজম প্রমুখ।

‎মতবিনিময় সভা পরিচালনা করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ভিপি শামীম খান ও আবু সাইদ সুইট।

আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২ ঘন্টা ২৮ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১৩ ঘন্টা ২১ মিনিট আগে