উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর

ঢাকায় বাংলাদেশ প্রেসক্লাবের আয়োজনে শ্রমজীবী ও ছিন্নমূলদের নিয়ে ফল উৎসব

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 12-07-2025 02:29:53 pm

রাজধানী ঢাকায় বাংলাদেশ প্রেসক্লাবের আয়োজনে শ্রমজীবী ও ছিন্নমূলদের নিয়ে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

শ্রমজীবী ও ছিন্নমূল মানুষদের সঙ্গে মৌসুমি ফলের স্বাদ ভাগাভাগি করে নিতে রাজধানী ঢাকার মতিঝিলে ফল উৎসবের আয়োজন করেছেন বাংলাদেশ প্রেসক্লাব, ঢাকা মহানগর শাখা। 

আনন্দঘন পরিবেশে বাংলাদেশ প্রেসক্লাব, ঢাকা মহানগর শাখার ফল উৎসবে উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষরা। 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় সভাপতি ফরিদ খান। 

এসময় বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, ঢাকা বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

শ্রমজীবী মানুষরা জানান, 'আমরা ফল পাইয়া অনেক খুশি হইছি, আমরা অনেক আনন্দিত।'

বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় সভাপতি ফরিদ খান বলেন, ' শ্রমজীবী ও ছিন্নমূল মানুষদের সাথে মৌসুমি ফলের স্বাদ ভাগাভাগি করে নিতে বাংলাদেশ প্রেসক্লাবের এই আয়োজন। আগামী দিনেও আমাদের মানবিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে।'

বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত মতিঝিল থানার সাধারণ সম্পাদক ও তরুণ সংগঠক মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) বলেন, 'ঢাকার শ্রমজীবী ও ছিন্নমূল মানুষদের নিয়ে বাংলাদেশ প্রেসক্লাবের ফল উৎসব অসাধারণ একটি উদ্যোগ। ফল উৎসবের মাধ্যমে ছিন্নমূল মানুষরা অনেক আনন্দিত, এজন্য বাংলাদেশ প্রেসক্লাবকে অসংখ্য ধন্যবাদ।'

স্থানীয়রা বলেন, 'বাংলাদেশ প্রেসক্লাব শ্রমজীবী ও ছিন্নমূল মানুষদের নিয়ে যে ফল উৎসব আয়োজন করেছে, নিঃসন্দেহে এটি একটি মহতী উদ্যোগ।'

Tag
আরও খবর