ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি

বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-07-2025 01:31:54 pm

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে আমদানি হওয়া সব পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক চিঠির মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ ১৪টি দেশের নেতাদের জানিয়েছেন। সোমবার ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ওই চিঠি প্রকাশ করেন।



চিঠিতে ট্রাম্প জানান, আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যে নতুন করে ৩৫ শতাংশ শুল্ক কার্যকর হবে। এই শুল্ক খাতভিত্তিক ছাড়ের বাইরের একটি সাধারণ হার হিসেবে প্রযোজ্য হবে। কেউ যদি অন্য দেশের মাধ্যমে পণ্য সরবরাহ করে এই শুল্ক এড়ানোর চেষ্টা করেন, তবে আরও বেশি শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ার করেছেন তিনি।


এর আগে, চলতি বছরের এপ্রিল মাসে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়ে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক নির্ধারণ করেছিলেন ট্রাম্প। তখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে এসব পণ্যে গড়ে ১৫ শতাংশ হারে শুল্ক আদায় করা হতো। নতুন ঘোষণায় সেই হার কিছুটা কমিয়ে ৩৫ শতাংশ করা হয়েছে।


চিঠিতে আরও উল্লেখ করা হয়, এই শুল্ক হার যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি পূরণের জন্য যথেষ্ট নয়। তবে বাংলাদেশি কোনো কোম্পানি যদি যুক্তরাষ্ট্রে এসে উৎপাদন কার্যক্রম শুরু করে, তাহলে তাদের পণ্যে শুল্ক আরোপ করা হবে না। বরং দ্রুত সব ধরনের অনুমোদন পাওয়ার নিশ্চয়তা দেওয়া হবে।


ট্রাম্প জানান, যদি বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্র থেকে আসা পণ্যের ওপর শুল্ক বাড়ায়, তবে বাংলাদেশের পণ্যের ওপরও অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। তিনি ইঙ্গিত দেন, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের উপর ভিত্তি করে এই শুল্ক হার ভবিষ্যতে আরও বাড়তে বা কমতে পারে।


এপ্রিলে ঘোষিত ৩৭ শতাংশ শুল্ক কার্যকরের পূর্বে ৯০ দিনের একটি শুল্ক বিরতির ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প, যার মেয়াদ শেষ হবে ৯ জুলাই। তবে তা এক দফা বাড়িয়ে ১ আগস্ট থেকে নতুন হারে শুল্ক কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এদিকে, ৯ জুলাই যুক্তরাষ্ট্র-বাংলাদেশ শুল্ক আলোচনার কথা রয়েছে। আলোচনার আগেই ট্রাম্প সামান্য ছাড় দিয়ে শুল্ক হার ৩৭ শতাংশ থেকে ৩৫ শতাংশে নামিয়ে আনেন। আলোচনায় এই শুল্ক বিষয়ে আরও পরিবর্তন আসতে পারে বলে কূটনৈতিক সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে।

আরও খবর




6a2a9cfd897ea-110626053317.webp
নতুন পে-স্কেলে থাকছে না আলাদা বরাদ্দ

৬ দিন ২ ঘন্টা ৪৩ মিনিট আগে



6a2110c7ecdc7-040626114439.webp
বিশ্ববাজারে তেলের দামে পতন

১৩ দিন ৮ ঘন্টা ৩২ মিনিট আগে