বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আদমদীঘিতে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘিতে চাচাকে হত্যা মামলার আসামী পরিচয় গোপন রেখে ২৫ বছর আত্মগোপনে থেকেও রেহায় পেলনা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক বকুল হোসেন। গত শনিবার (৫ জুলাই) রাতে ঢাকার আশুলিয়া উপজেলার কাঠগড়া দুর্গাপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আদমদীঘি থানা পুলিশ। গ্রেপ্তারকৃত বকুল হোসেন আদমদীঘি উপজেলার ইন্দইল চক-শাহাবাজ গ্রামের সাহাদত হোসেনের ছেলে। 

পুলিশ জানায়, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির চকশাহাবাজ গ্রামের স্কুল শিক্ষক সাদেক আলী মাস্টারকে ২০০০ সালে হত্যার দায়ে আদালত তার ভাতিজা বকুল হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদাণ করেন। এরপর থেকে সে নিজের পরিচয় গোপন রেখে ঢাকার আশুলিয়া উপজেলার কাঠগড়া দুর্গাপুর এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ ও গ্রেপ্তারি পরোয়ানাজারি করেন আদালত। এদিকে আদমদীঘি থানা পুলিশ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে বগুড়া পুলিশ সুপারের নির্দেশে গত শনিবার রাতে আদমদীঘি থানার এএসআই স্বপন কুমার সেন সঙ্গীয় ফোর্সসহ আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত পলাতক আসামী বকুল হোসেনকে উল্লেখিত স্থান থেকে গ্রেপ্তার করেন। অপরদিকে এনআইএ্যাক্ট, জিআর ও সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন মামলায় গত দুই দিনে আরো ১৭জন আসামীকে গ্রেপ্তার করেন। 

আদমদীঘি থানা অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান এসব তখ্য নিশ্চিত করে বলেন, গতকাল রোববার গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর