বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

বগুড়ায় অপহৃত ৩ শিক্ষার্থী উদ্ধার, দেশীয় অস্ত্রসহ কিশোরগ্যাং এর ৪ সদস্য আটক

বগুড়া শহরে তিন শিক্ষার্থীকে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় কিশোর গ্যাংয়ের চারজন সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। অভিযানে অপহৃত শিক্ষার্থীদের সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার এ তথ্যটি নিশ্চিত করেছেন বগুড়া সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশ। 

সেনাবাহিনী সূত্রে জান গেছে, বৃহস্পতিবার বগুড়া শহরের মালতিনগর এলাকায় শিক্ষার্থীদের অপহরণ করে মুক্তিপণ দাবি করেছিল কথিত কিশোর গ্যাং। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযানে নামে সেনাবাহিনীর টহল দল। রাতে মালতিনগর মহল্লায় অভিযান চালানো হয়। সেনা তৎপরতায় উদ্ধার হয় অপহৃত তিন শিক্ষার্থী। 


এসময় অপহরণের ঘটনায় জড়িত শহরের মালতিনগর মহল্লার আবির হোসেন বিদ্যুৎ (২৭), ওয়াজ মন্ডল (৩৬), মাসুম আলম নাইম (২৭) এবং মেহেদী হাসান (২৩) নামের চারজনকে আটক করা হয়েছে। 

তাদের হেফাজত থেকে ৮টি ধারালো দেশীয় অস্ত্র, তিনটি নন-জুডিশিয়াল (ফাঁকা) স্ট্যাম্প, ২৭ লাখ ৫০ হাজার টাকার একটি ব্যাংক চেক, একটি কম্পিউটার সেট, ১৩টি সিম কার্ড, বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার হয়। সেনাবাহিনীর তাৎক্ষণিক তৎপরতায় অপহরণ পরিস্থিতির অবসান ঘটে। 

আটককৃতদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর