জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

অসুস্থ নেতার পরিবারের পাশে শাজাহানপুর উপজেলা ছাত্রদল !

বগুড়ার শাজাহানপুর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা অসুস্থ সহকর্মীদের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ নিয়েছেন।


বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে মাঝিড়া ইউনিয়ন ছাত্রদল নেতা সনাতন চন্দ্রের পিতা শ্রী রতন চন্দ্র প্রাং-এর অসুস্থতার খবর পেয়ে তার বাড়িতে ছুটে যান উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র। তারা ডোমনপুকুর হিন্দুপাড়ায় সনাতনের গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন এবং সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।


এ সময় উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ ছোটন বলেন, "ছাত্রদল একটি পরিবার। আমাদের প্রত্যেক নেতাকর্মীর সুখ-দুঃখে আমরা পাশে থাকি। এটি তারেক রহমানের নির্দেশনা।"


পরে অসুস্থ আশেকপুর ইউনিয়ন ছাত্রদল নেতা আকাশ মাহমুদের বাড়িতেও যান নেতারা। কয়েকদিন ধরে আকাশ মাহমুদ নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। তার খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন ছাত্রদলের নেতৃবৃন্দ।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মুনজিল আলম শিপন, মেহেদী হাসান, আবু বক্কর, যুগ্ম-সম্পাদক ইনছান আলী, জিহাদ হোসেন, প্রচার সম্পাদক রবিউল ইসলাম রবি, দপ্তর সম্পাদক রিয়াদ আল মাহমুদ, সাহিত্য সম্পাদক আবু জিহাদ পল্লব, ছাত্রদল নেতা সোহেল রানা, আলিফ, রবিউল ইসলাম আসিফ, আলী হাসান হিরা, সাদিকুর রহমান তারেক, আল-আমিনসহ আরও অনেকে। নেতাকর্মীরা বলেন, ছাত্রদলের এই মানবিক উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।

Tag
আরও খবর