বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই আন্দোলনে শহীদের স্মৃতিস্তম্ভ নির্মাণে বাজেট রেখেছে বগুড়া পৌরসভা

জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে স্মৃতিস্তম্ভ নির্মাণ করবে বগুড়া পৌরসভা। গত সোমবার দুপুরে বগুড়া পৌরসভার সভাকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণায় এ কথা জানান পৌর প্রশাসক মাসুম আলী বেগ। এদিন দেশের সর্ববৃহৎ বগুড়া পৌরসভার জন্য ৪০২ কোটি ৪ লাখ ১৭ হাজার ৬৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়। পৌর প্রশাসক জানান, মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের অবদান স্মরণীয় করে রাখতে পৌর এডওয়ার্ড পার্কে নির্মিত স্বাধীনতা চত্ত্বর আগামী অর্থবছরে জনসাধারনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং ২০২৪ এ বৈষম্যবিরোধী আন্দোলনে বগুড়া পৌর এলাকায় যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে নামকরণসহ শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। এছাড়াও পৌরসভার নতুন বাজেট থেকে জানা যায়, চলতি অর্থবছরে শিক্ষার্থী ছাউনী নির্মাণের জন্য ২৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা হিসাবে অনুদান প্রদানের জন্য ১০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। পাবলিক টয়লেট নির্মাণ শহরের কেন্দ্রস্থল সাতমাথায় একটি আধুনিক টয়লেট নির্মাণসহ শহরের জনবহুল স্থানে উন্নতমানের পাবলিক টয়লেট নির্মাণ করার জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। চলতি বাজেটে পৌর উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে মাসুম আলী বেগ বলেন, আগামী অর্থবছরে বগুড়া পৌরসভার অবকাঠামো উন্নয়নে নিজস্ব তহবিল থেকে ৩৫ কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে শহরের উন্মুক্ত ড্রেনসমূহের উপরে স্লাব নির্মাণসহ জনসাধরনের পায়ে চলার সুবিধার্থে ফুটপাত নির্মাণের প্রস্তাব রাখা হয়েছে। পৌরবাসীর বিনোদনের জন্য পৌরসভার ঐতিহ্যবাহী পৌর এডওয়ার্ড পার্কটি কোভিড-১৯ প্রকল্পের আওতায় আধুনিকায়নের কাজ চলছে। বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা শাজাহান আলম, পৌর নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল, হিসাবরক্ষণ কর্মকর্তা ইকবাল হোসেন, পৌরসভার সাবেক কাউন্সিলরবৃন্দ, গণমাধ্যম কর্মী, সাধারণ নাগরিক, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর