জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আদমদীঘিতে এ্যাম্পোলসহ নারী-পুরুষ গ্রেপ্তার

আদমদীঘির সান্তাহারে ৬৫পিস এ্যাম্পল ইনজেকশনসহ রেনু আক্তার (৩৮) ও মানিক হোসেন (২৩) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফাঁড়ি পুলিশ। গত রবিবার বিকেলে সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে উল্লেখিত পরিমান এ্যাম্পল ইনজেকশনসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকার ইমরানের স্ত্রী রেনু আক্তার ওরফে রেনুকা ও নওগাঁ সদরের কির্ত্তিপুর হরিরামপুর গ্রামের হামিদুল রহমান খোকার ছেলে মানিক হোসেন।

পুলিশ জানায়, গত রবিবার বিকেল ৫টার দিকে আদমদীঘির সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকায় জনৈক ইমরানের বাড়িতে মাদক বিক্রর জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিক্তিতে সান্তাহার ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ওই বাড়িতে অভিযান চালিয়ে রেনু আক্তার ও মানিক হোসেনকে আটক করে তাদের নিকট থেকে ৬৫পিস এ্যাম্পল ইনজেকশন উদ্ধার করা হয়।

আদমদীঘি থানায় অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানায়, গ্রেপ্তারকৃত রেনু আক্তার ও মানিক হোসেনের নামে থানায় মাদক মামলা রুজু করে গতকাল সোমবার তাদেকরে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।   

Tag
আরও খবর