মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন আক্কেলপুরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: সংস্কারের দাবি গ্রামবাসীর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী, ৩৬০ রোগীর অস্ত্রোপচারের জন্য বাছাই দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে বাসের ধাক্কায় অটো চালকের মৃত্যু


 


কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাসের থাক্কায় শহীদ মিয়া (২৮) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অটোরিকশার আরও দুই যাত্রী। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের ভাই ভাই মোড়ে এ ঘটনা ঘটে। 


নিহত অটোরিকশা চালক রায়গঞ্জ ইউনিয়নের নার্সারী পাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। 


স্থানীয়রা জানান,নিহত অটো চালক শহীদ মিয়া রায়গঞ্জের ভাই ভাই মোড় থেকে যাওয়ার পথে ভুরুঙ্গামারী থেকে আসা কুড়িগ্রামগামী একটি নৈশকোচের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি ভেঙে চুরমার হয়ে যায়। অটোরিক্সায় থাকা চালক শহীদ মিয়াসহ তিনজন গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক অটো চালক শহীদ মিয়াকে মৃত ঘোষণা করেন। আহতরা নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। 


নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। তিনি বলেন, আমি হাসপাতালে আছি বিস্তারিত পরে জানাতে পারবো।


আরও খবর