শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের

ভোটাধিকার নিশ্চিত না হলে আরেকটি গণঅভ্যুত্থান হতে পারে: কৃষিবিদ শামীম

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ


বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পতনের মাধ্যমে আমাদের প্রথম ধাপের বিজয় হয়েছে। তবে পরিপূর্ণ বিজয় না আসা পর্যন্ত নেতাকর্মীদের সুসংগঠিতভাবে ঐক্যবদ্ধ থেকে রাজপথে আন্দোলন চালিয়ে যেতে হবে। জনগণ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তবে এ নিয়ে অনর্থক গড়িমসি করলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের আস্থা নষ্ট হবে। যথাসময়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত না হলে আরেকটি গণঅভ্যুত্থান হতে পারে।

শনিবার (৩১ মে) দুপুরে মোংলা উপজেলা অডিটরিয়ামে উপজেলা মুক্তিযোদ্ধা দল ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পৌর ও উপজেলা শাখার আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিবিদ শামীম বলেন, তারা (আওয়ামী লীগ) শুধু জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়নি, তাদের দলের সদস্যদেরও ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তাদের নৈতিক পরাজয় হয়েছে। আমরা এ দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেছি। আমরা এ দেশে নাগরিক অধিকারের জন্য লড়ছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকার মনে করি। এ সরকারকেই জাতীয় নির্বাচন দিতে হবে।

মোংলা উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো. আবু হানিফ শেখের সভাপতিত্বে এ সময় পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. ইমাম হোসেন রিপন, উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উপজেলা সভাপতি মো. শাহ আলম শেখ, পৌর সভাপতি মো. সোলিম হাওলাদার, সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছাব্বির হোসেন, সদস্য সচিব নুর উদ্দিন টুটুল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. জামাল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত, এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ এবং নগদ অর্থ প্রদান করা হয়।


আরও খবর