জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আদমদীঘিতে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল

বগুড়ার আদমদীঘিতে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট বীর উত্তম জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার (৩০ মে) আদমদীঘি উপজেলা যুবদল, স্বেচ্ছা সেবকদল, ছাত্রদল, শ্রমিকদল ও কৃষক দলের উদ্যোগে বাদ জোহর আদমদীঘি বাসট্যান্ড মডেল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। 

এসময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান লিখন, বিএনপি নেতা মোখলেছার রহমান, সাজেদুল রহমান এ্যাঞ্জেল, বগুড়া জেলা যুবদলের অন্যতম সদস্য শাহজালাল মাহমুদ চপল, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, যুগ্ন আহবায়ক হাজী শামিম, আরিফুর হক রুমান, সাগর হোসেন, মিরাজ, সোহেল রানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন, সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, মিলন, ঠান্ডু, ছত্রদলের সভাপতি মহিবুল ইসলাম শাকিব, সম্পাদক জাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাপ্পি হাসান রাহুল, কৃষকদলের আহবায়ক রায়হান শরিফ রানা, সদস্য সচিব রায়হান আলী, আবু বেলাল, রুবেল সরকার, শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান, মৎস্যজীবী দলের সভাপতি কামাল হোসেন, আকরাম হোসেন, তাঁতী দলের সভাপতি আকবর খান, জাসাসের নেতা আব্দুল মতিন প্রমুখ। পরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান রুহের আত্মার মাগফিরাত কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

Tag
আরও খবর