রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

পাংশায় পদ্মার চরে আবার দেখা মিলল রাসেল ভাইপার! আতঙ্ক

রাজবাড়ীর পাংশায় পদ্মার চরে ধান কাটতে গিয়ে রাসেল ভাইপার সাপ পিটিয়ে মেরেছে ইয়াকুব আলী (৬০) নামের এক কৃষক। শনিবার বিকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে পদ্মা নদীর চরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নদী এলাকার কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কৃষক ইয়াকুব আলী জয়কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।


স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ইয়াকুব আলী সহ ৬ জন দিনমুজুর শ্রমিক হিসেবে স্থানীয় শিমুল প্রামানিক নামে এক ব্যাক্তির জমিতে ধান কাটতে যান। ধান কাটা চলাকালিন সময়ে একটি সাপ দেখতে পায় ইয়াকুব আলী। এ সময় ইয়াকুব আলী সহ কয়েকজন মিলে তাদের হাতে থাকা কাঁচি দিয়ে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। পরে জানতে পারে সাপটির নাম রাসেল ভাইপার।


জমির মালিক শিমুল প্রামানিক বলেন, কৃষকরা তার জমিতে ধান কাটছিলেন। এ সময় একটি সাপ দেখতে পেয়ে তারা মেরে ফেলেছে। পরে জানা গেছে সাপটি রাসেল ভাইপার সাপ ছিল। ঘটনার পর থেকে এলাকায় কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই পদ্মার চরে ধান কাটতে যেতে চাচ্ছে না। স্থানীয়রা জানান, প্রতিবছর মৌসুমে পদ্মার চরে রাসেল ভাইপার সাপ দেখা যায়। ইতিপূর্বে পদ্মার চর থেকে কয়েকজন কৃষককে সাপে কামড় দেয়ার ঘটনাও ঘটেছে বলে জানান স্থানীরা।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম আবু দারদা বলেন, ইতিমধ্যে হাসপাতালে খোঁজ নিয়ে জানতে পেরেছি চারজন সাপে কাটা রোগীকে দেওয়ার মত ভ্যাকসিন মজুদ রয়েছে। ওই এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর




6ab209f52595c-220926105413.webp
বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে

১ দিন ৪ ঘন্টা ৫৫ মিনিট আগে