ক্ষেতলালে তিন দিনব্যাপী নজরুল উৎসবের উদ্বোধন ক্ষেতলালে নানার বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু নান্দাইলে জাতীয় ইমাম সমিতির উদ্যোগে ইমাম-মুয়াজ্জিন ও মাদরাসা শিক্ষকদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ শ্রীমঙ্গলে 'চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড’, বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী কনটেন্ট নির্মাতাদের হাতে ক্রেস্ট, সনদ ও পরিবেশবান্ধব গাছ উপহার দিনাজপুরে ৪ হাজার অসহায় পরিবার পেল জিআর চাল ও ৭শ জনকে নগদ অর্থ সহায়তা ইরান-বাংলাদেশের স্পিকার বৈঠকে জয়পুরহাটে ডিবির অভিযানে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতারসহ ৪ স্মার্টফোন জব্দ লাখাইয়ে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎সাগর উত্তাল: ইলিশের ভরা মৌসুমে অনিশ্চয়তায় উপকূলের হাজারো জেলে দেওয়ানগঞ্জে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ছাগল পাচ্ছে ৭৭০ পরিবার জলবায়ু রক্ষায় বেশি করে বৃক্ষ রোপণ করুন- এমপি ডা. জীবন মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে : এফএফডব্লিউসি তাপপ্রবাহের পর দাবানলে পুড়ছে ফ্রান্স পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ গোয়ালন্দে পূর্বপাড়া সুবিধাবঞ্চিত শিশুদের জন্য জন্মনিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ ও নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন লুকা মদ্রিচ আত্মরক্ষায় দক্ষ হতে নারীদের আহ্বান, জাবিপ্রবিতে প্রশিক্ষণ পরবর্তী সনদ বিতরণ ও আলোচনা সভা হাতিয়াতে নারীসহ ইউনিয়ন যুবদল সভাপতি আটক, অতঃপর সাতক্ষীরা দেবহাটায় ১,০৩৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাগর উত্তাল, ট্রলার নিয়ে জেলেরা কিনারে ফিরছেন

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ

চলমান বৈরী আবহাওয়ার কারণে সাগর প্রচণ্ড উত্তাল থাকায় সুন্দরবনের খালে আশ্রয় নিতে না পেরে মাছ ধরার ট্রলার নিয়ে জেলেরা কিনারে ফিরে এসেছে।

মোংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। গত দুইদিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন, বৈরী আবহাওয়ার প্রভাবে বৃষ্টি অব্যাহত রয়েছে। 

বৃহস্পতিবার ভোর থেকে আকাশে সূর্যের দেখা মেলেনি। বৃষ্টির পানি জমে মাছের ঘের তলিয়ে যাওয়ার সম্ভাবনা, জেলেরা ফিরছে কিনারে।

মোংলা আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. হারুন আর রশিদ বলেন, ‘টানা বৃষ্টি আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাবে মোংলা বন্দরের পশুর নদীতে দুপুরে জোয়ার ও টানা বৃষ্টির ফলে স্বাভাবিকের তুলনায় পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। কখনও মুষলধারে বৃষ্টি আবার কখনও থেমে থেমে বৃষ্টি হওয়ার ফলে স্থবির হয়ে পড়েছে মানুষের চলাচল ও জীবনযাত্রা। ঘর থেকে বের হতে না পেরে দুশ্চিন্তায় নিম্ন আয়ের মানুষ। বৃষ্টির পানি নামতে না পেরে চিংড়ি ঘের ও পুকুর তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সাগর প্রচণ্ড উত্তল, তার মধ্যে মুষলধারে বৃষ্টির ফলে জেলেরা সাগর ও সুন্দরবনে মাছ ধরতে না পারায় ট্রলার, জাল-নৌকা নিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে আশ্রয় নিয়েছিল। কিন্তু বাতাসের তোড়ে সেখানেও টিকতে না পেরে কিনারে ফিরে আসছেন জেলেরা। এছাড়া সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকায় প্রচণ্ড বাতাস ছাড়াও বিরাজ করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, মোংলা সমুদ্রবন্দরে একটি খাদ্যবাহী জাহাজ রয়েছে। এছাড়া সারবাহীসহ ১১টি বাণিজ্যিক জাহাজ বর্তমানে বন্দরে অবস্থান করছে। জাহাজের পণ্য খালাস কিছুটা ব্যাহত হলেও বন্দরের জেটি এলাকায় সব পণ্য খালাস-বোঝাই কার্যক্রম স্বাভাবিক আছে।

সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঘূর্ণিঝড় আতঙ্কে নির্ঘুম রাত কাটছে মোংলা উপকূলীয় এলাকার মানুষের। কোস্টগার্ড সদস্যরা, নৌবাহিনী, নৌ ও থানা পুলিশ, উপজেলা প্রশাসন উপকূলীয় এলাকার বিভিন্ন জায়গায় গাড়ি ও বোট নিয়ে টহল অব্যাহত রেখেছে। এছাড়া ঝড় এলে উপকূলীয় এলাকার মানুষের জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।