সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

সুন্দরবন পরিদর্শন করলেন ৮ দেশের পদস্থ কর্মকর্তা

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ


সুন্দরবনের প্রাণ প্রকৃতি উপভোগ ও সুন্দরবন সম্পর্কে প্রশিক্ষণর্থীদের ধারণা দিতে কুয়েত, কাতার, সৌদি আরবসহ আট দেশের সাত পদস্থ কর্মকর্তা সুন্দরবনের করমজল সফরে এসেছেন। এ সময় তাদের সঙ্গে ছিল বাংলাদেশে ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের ৬৭ জন প্রশিক্ষণর্থীরা।

মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টায় তারা করমজল বন্যপ্রাণী ও প্রজনন কেন্দ্র ত্যাগ করেন। এর আগে এদিন দুপুর প্রতিনিধি দল সেখানে প্রবেশ করে। 

করমজল বন্যপ্রাণী ও প্রজনন কেন্দ্রের ওসি হাওলাদার আজাদ কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশে ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের প্রিন্সিপাল ক্যাপ্টেন মো. শরিফের নেতৃত্বে কুয়েত, কাতার, সৌদি আরব ও ভারতের সেনা, নৌ ও বিমান বাহিনীর সাতজন পদস্থ কর্মকর্তা সুন্দরবন সফরে আসেন। এ সময় ওই কলেজের ৬৭ জন প্রশিক্ষণর্থীরা ছিল। 

তিনি আরও জানান, প্রতিনিধি দল সুন্দরবনের কুমির প্রজনন ও হরিণের খামার ঘুরে দেখেন। 

মূলত প্রশিক্ষণর্থীদের সুন্দরবন সম্পর্কে ধারণা দিতে এ সফর বলে মনে করেন বন কর্মকর্তা আজাদ কবির। 

এর আগে এসব কর্মকর্তারা দুপুর সাড়ে ১২টায় মোংলা বন্দরও পরিদর্শন করে বলে জানা গেছে।


আরও খবর