তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

ইবিতে সিআরসি’র শীতবস্ত্র বিতরণ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) পার্শ্ববর্তী পথশিশু ও গরীব-দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’ (সিআরসি)। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) এ কর্মসূচি পালন করে সংগঠনটির সদস্যরা।


‘থেকে একসাথে যুক্ত, করব পৃথিবী পথশিশু মুক্ত’ এই স্লোগানকে সামনে রেখে ক্যাম্পাস পাশ্ববর্তী এলাকার সুবিধা বঞ্চিত প্রায় অর্ধশত পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাজেদুল হক, সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সহ-সভাপতি  সাখাওয়াত হোসেন ও সাংগঠনিক সম্পাদক যুবায়ের রহমান। সংগঠনের কোষাধ্যক্ষ রনি সাহার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপ-অর্থ সম্পাদক এস এম সৌরভ শেখ ও উপ-দপ্তর সম্পাদক এমদাদ হোসেন সহ অন্যান্য সদস্যরা।


এসময় সংগঠনটির সভাপতি আতিকুর রহমান বলেন, ‘আজকের এই কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ভবিষ্যতে আমরা এই ধরনের আরও বিভিন্ন কর্মসূচি পালন করব। এজন্য আমাদের সকল সদস্যদের নিঃস্বার্থভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।’


উল্লেখ্য, ২০১৬ সালে ইবি সিআরসি শাখা প্রতিষ্ঠিত হয়। তখন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠনটি বছরজুড়ে পথশিশুদের নিয়ে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Tag
আরও খবর







deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

২২২ দিন ২৩ ঘন্টা ৩০ মিনিট আগে