বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আদমদীঘিতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির আত্মহত্যা

প্রতীকী ছবি

বগুড়ার আদমদীঘিতে মাজেদুর রহমান (৫০) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত মঙ্গলবার (২০ মে) রাতে নিজ বাড়িতে বারান্দার তীরের সাথে গলায় গামছা পেঁচিয়ে সে আত্মহত্যা করে। মাজেদুর রহমান আদমদীঘি উপজেলার শিয়ালশন দক্ষিণ পাড়া গ্রামের মৃত আছির ফকিরের ছেলে।




পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন মাজেদুর রহমান। প্রায় সময় তার স্ত্রীসহ পরিবারের লোকজনকে মারপিট করতেন। এ কারনে তার স্ত্রী তাকে বাড়িতে রেখে পিত্রালয়ে ছিলেন। গত মঙ্গলবার শারীরিক অসুস্থতার কারণে বাড়িতে শুয়ে ছিলেন মাজেদুর রহমান। রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে বারান্দার তীরের সাথে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন তিনি। স্থানীয়রা এমন অবস্থায় দেখে থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধারের পর দেখা যায় তিনি বেঁচে নেই।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। নিহত পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়।

Tag
আরও খবর