'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা

মাভাবিপ্রবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থ আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব

মাভাবিপ্রবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থ আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২টি দলের অংশগ্রহণে আগামী ২৩মে (শুক্রবার) ও ২৪মে (শনিবার), ২০২৫ ইং তারিখে মাভাবিপ্রবিতে “মাভাবিপ্রবি ৪র্থ আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক উৎসব ২০২৫” অনুষ্ঠিত হতে যাচ্ছে। 


বিতর্ক উৎসবটি এশিয়ান পার্লামেন্টারি (এপি) ফরম্যাটে অনুষ্ঠিতব্য বিতর্ক প্রতিযোগিতা, যেখানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৩২ টি দল অংশগ্রহণ করবে। প্রায় ২৫০ জন বিতার্কিক, বিচারক ও বিশিষ্ট অতিথির সমন্বয়ে এক বুদ্ধি ভিত্তিক ও প্রাণবন্ত বিতর্ক উৎসব এর আবহ তৈরি হতে যাচ্ছে। তীব্র যুক্তি লড়াই, গভীর বিশ্লেষণ ও বাগ্মীতার প্রদর্শন এই আয়োজন কে দেশের বিতর্ক অঙ্গনের এক স্মরণীয় অধ্যায়ে পরিণত করবে বলে আশাবাদী আয়োজকরা। 


বিতর্ক উৎসবটির যাবতীয় বিবরণী ও আয়োজন সম্পর্কে ১৯মে (সোমবার) ২০২৫ইং তারিখে মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি একটি সংবাদ সম্মেলন করেন।


বিতর্ক উৎসবে প্রধান অতিথি হিসেবে থাকবেন মাভাবিপ্রবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ। পাশাপাশি দেশের প্রখ্যাত শিক্ষাবিদ, বিশিষ্ট বুদ্ধিজীবী, জাতীয় ব্যক্তিত্ববৃন্দ ও গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত থেকে এই আয়োজনকে সমৃদ্ধ করবেন এবং এটি একটি উচ্চমানের নেটওয়ার্কিং ও বুদ্ধিবিনিময়ের মঞ্চে পরিণত হবে বলে জানিয়েছে ক্লাবটি।


আগামী ২৩ শে মে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা এবং ২৪ মে সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৩য় একাডেমিক ভবনের (৪র্থ, ১০ম,১১তম ও ১২তম) তলায় এটি অনুষ্ঠিত হবে।


এতে প্রধান পৃষ্ঠপোষক হিসাবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওয়াটার পার্টনার প্রাণ গ্রুপ, বেভারেজ পার্টনার সজীব গ্রুপ, লজিস্টিক পার্টনার নাসীর গ্রুপ, নব আলো, জব মেডিসিন, ইসলাম কম্পিউটার, সুইটস পার্টনার জয়কালী এবং মিডিয়া পার্টনার হিসাবে চ্যানেল  টুয়েন্টিফোর, ডিবিসি নিউজ দায়িত্ব পালন করবেন।

আরও খবর