ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দে ৬০ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

গোয়ালন্দে ৬০ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ (ষাট) পুরিয়া হেরোইনসহ হারুন শেখ (৫২) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৮ মে) রাত পৌনে ১১ টার সময় দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় একটি অভিযান পরিচালনা করে পুলিশ। গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামের দিকনির্দেশনায় এসআই (নিঃ) আমিনুল হক ও তার সংগীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।এসময় সন্দেহভাজন আসামি হারুন শেখ (৫২)কে হেরোইনসহ হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তারকৃত হারুন শেখ মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের বোন্যা গ্রামের মৃত তৈজুরী শেখের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার মজিদ শেখের পাড়া এলাকার লঞ্চঘাট হাকিম আলী মুন্সীর দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৬০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয় । এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় নিয়মিত একটি মাদক মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তীতে বিজ্ঞ আদালতে পাঠানো হয়। গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, "মাদক ব্যবসায়ীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে রাজবাড়ী জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ। আমরা গোয়ালন্দবাসীকে একটি নিরাপদ ও মাদকমুক্ত পরিবেশ উপহার দিতে কাজ করে যাচ্ছি। আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও খবর