নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ আইনজীবী গ্রেফতার, ৫শ কেজি ভারতীয় চিনি জব্দ

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় ভারতীয় ২৪ বোতল মদসহ সিনিয়র এক আইনজীবী এবং মদ সরবরাহকারী ও মোটরসাইকেল চালককে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। ৩০ এপ্রিল বুধবার রাত সাড়ে ৯টার দিকে শিমুলতলা মহাখালী ও শহরের দক্ষিণ বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই আইনজীবীর নাম সুধাংশু কালোয়ার (৫৫)। এছাড়াও একই রাতে পৃথক সময়ে কাকরকান্দি বাজারে অভিযান চালিয়ে অটোরিকশা ভর্তি চোরাই পথে আনা ভারতীয় ৫শ কেজি চিনিসহ একজন এবং গাজিরখামার টেম্পু স্ট্যান্ড এলাকা থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, এক গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে নয়টার দিকে নাকুগাঁও স্থলবন্দর মহাসড়কের শিমুলতলা মাহাখালী এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় সীমান্ত থেকে শহরের দিকে আসা একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করলে ২৪ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। এসময় মোটরসাইকেল চালক নিবির সাংমা ওরফে টুনটুন (২৫) এবং মফিজুল ইসলাম (২৭) কে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কৌশলে মদ গ্রহণকারী সুধাংশু কালোয়ারের কাছে পৌঁছায় পুলিশ। শহরের দক্ষিণ বাজারে মদ গ্রহণকালে কৌশলে আসা পুলিশ সুধাংশু কালোয়ারকে গ্রেফতার করে। নিবির সাংমা ও মফিজুল ইসলামের বাড়ি উপজেলার কালাকুমা গ্রামে। এদিকে রাত সাড়ে ৯টার দিকে কাকরকান্দি ইউনিয়ন পরিষদের সামনে থেকে ৫শ কেজি ভারতীয় চিনিসহ একটি অটোরিকশা জব্দ করা হয়। গ্রেফতার করা হয় অটোরিকশা চালক রাজু (২০) মিয়াকে। গ্রেফতারকৃত রাজু মিয়া হালুয়াঘাট উপজেলার বেতকুড়ি গ্রামের জালাল উদ্দিনের ছেলে। এছাড়াও রাত পৌনে ১০টার দিকে শহরের গাজিরখামার টেম্পু স্ট্যান্ড এলাকা থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ জসিম উদ্দিন ওরফে জুলফিকার (৪৮) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুলফিকার গাজীরখামার টেম্পু স্ট্যান্ড এলাকার মৃত নূর মোহাম্মদ এর ছেলে। নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর