নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির পরিদর্শনে এমপি হাফেজ রবিউল বাশার সহায়তার নামে প্রতারণা, হাতিয়ে নেওয়া প্রায় ২ কোটি টাকা ফেরত পেতে আবারও মামলা নাগেশ্বরী ব্লাড ব্যাংক আয়োজনে তৃষ্ণার্ত মানুষদের মাঝে শরবত বিতরণ করা হয় না ফেরার দেশে চলে গেলেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বেনাপোলে বিএসএফের পুশইন চেষ্টা নস্যাৎ, সীমান্তে হাই অ্যালার্ট ‎দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি: চালু হচ্ছে নতুন ট্রেন দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে মাত্র ৬ ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু শাজাহানপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত গ্রেফতার !! দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বিশ্ব দুগ্ধ দিবস পালিত মঠবাড়িয়ায় উদ্ধারকৃত দুই মরদেহের রহস্য উদঘাটন, মামালা দায়ের জয়পুরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১ ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন এক দরিদ্র পরিবারেকে ঈদ উপহার, তাৎক্ষণিক লাখপতি অসহায় মাসুদ - হরমুজা তৃণমূলে প্রাথমিক শিক্ষার রূপান্তর: নড়িয়ার বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা

মোংলা-খুলনা সাড়ে চার হাজার কোটি টাকার রেল প্রকল্পে চলে একটি ট্রেন

ছবি সংগৃহীত

মোংলা বন্দরের সঙ্গে সরাসরি ট্রেন যোগাযোগ স্থাপিত হলেও এখনও বন্দর থেকে শুরু হয়নি এক নাগাগে পণ্য পরিবহন। চার হাজার ২৬১ কোটি টাকায় নির্মিত খুলনা-মোংলা এই রেলপথে এখন চলে মাত্র একটি কমিউটার ট্রেন। বাংলাদেশের সঙ্গে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগব্যবস্থা উন্নত এবং মোংলা বন্দর ব্যবহার করে কম খরচে পণ্য আমদানি-রফতানির উদ্দেশ্যে রেলপথটি করা হলেও দেড় বছরেও পণ্যবাহী ট্রেন চালু করা যায়নি। 

বিগত আওয়ামী সরকারের আমলের অন্যতম মেগাপ্রকল্প খুলনা-মোংলা রেলপথে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার রেল প্রকল্পে চলাচল করে মাত্র একটি ট্রেন। এ প্রকল্পের উদ্দেশ্য ছিল, মোংলা বন্দরের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্থাপনের পাশাপাশি বিভিন্ন দেশের সাথেও পণ্য পরিবহন সুগম করা। কিন্তু সেসবই এখন অধরাই রয়ে গেছে। তাই এ প্রকল্পকে হাস্যকর এবং ব্যর্থ বলছেন ব্যবসায়ী ও স্থানীয় নেতারা।

এর মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে রেল সংযোগ সংক্রান্ত প্রকল্পে প্রায় পাঁচ হাজার কোটি রুপির অর্থায়ন ও নির্মাণকাজ সাময়িক স্থগিত করেছে ভারত। এসব প্রকল্পের মধ্যে অন্যতম খুলনা-মোংলা রেলপথ। এ অবস্থায় অনিশ্চয়তার মধ্যে পড়লো মোংলা বন্দর থেকে ট্রেনে পণ্য পরিবহন।

গত ২০ এপ্রিল বাংলাদেশের সঙ্গে ভারতের রাজনৈতিক টানাপোড়েনের পরিপ্রেক্ষিতে ও শ্রমিকদের নিরাপত্তার কারণ দেখিয়ে রেল সংযোগ প্রকল্পের অর্থায়ন ও নির্মাণকাজ স্থগিত করেছে ভারত। এই সিদ্ধান্তের ফলে অন্তত তিনটি চলমান প্রকল্প থেমে গেছে এবং আরও পাঁচটি প্রকল্পের জরিপ কাজও বন্ধ হয়ে গেছে। এই প্রকল্পগুলোর মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করা। স্থগিত হওয়া বাকি দুটি প্রকল্প হলো- আখাউড়া-আগরতলা আন্তঃদেশীয় রেল সংযোগ এবং কুলাউড়া-শাহবাজপুর রেললাইন স্থাপন ও ঢাকা-টঙ্গী-জয়দেবপুর রেললাইন সম্প্রসারণ প্রকল্প।

রেলওয়ে সূত্র জানায়, ২০১০ সালের ২১ ডিসেম্বর একনেকে অনুমোদনের মধ্যে দিয়ে প্রকল্পটি শুরু হয়। ১৪ বছরে এই মেগা প্রকল্পে ব্যয় হয় ৪ হাজার ২৬১ কোটি টাকা। যার মধ্যে ২ হাজার ৯৪৮ কোটি টাকা বৈদেশিক ঋণ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, খুলনা-মোংলা রেলপথ বাস্তবায়নের পর, দিনের বেশিরভাগ সময়ই অলস পড়ে থাকে।অথচ বেশ ঢাকঢোল পিটিয়েই প্রকল্প শুরু করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। বৈদেশিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এই প্রকল্পের মাধ্যমে, এমন আশ্বাসও দেয়া হয়েছিল। কিন্তু এখন এই লাইনে মাত্র একটি ট্রেন-ই চলাচল করে।

যাত্রী সাধারণ বলেন, আগে যে ট্রেনটা খুলনা থেকে বেনাপোল পর্যন্ত চলতো। সেটা এখন মোংলা যাচ্ছে। এটা কোনো বাড়তি ট্রেন না। সকালে-বিকালে ২টা ট্রেন থাকলে ভালো হতো। মানুষের যাতায়াতে সুবিধা হতো।

সারাদিন আর কোনো রেল চলাচল না করায় বন্ধ থাকে স্টেশনের সকল কর্মকাণ্ড। উদ্বোধনের সাত মাস পরও এই রুটে কোনো পণ্যবাহী ট্রেন চালু না হওয়ায় ক্ষুব্ধ ব্যবসায়ী ও নাগরিক নেতারা।

মংলা বন্দর বার্থ-শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ জাহিদ হোসেন বলেন, পণ্য পরিবহনের ট্রেন চালু না হওয়ায় এ প্রকল্প থেকে ব্যবসায়ীরা কোনো সুফল পাচ্ছে না। ব্যবসায়ীদের সুফল পেতে হলে এখানে মোংলা বন্দর থেকে সরাসরি দেশের বিভিন্ন অঞ্চলে এবং আন্তর্জাতিকভাবে পণ্য পরিবহনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বৃহত্তর খুলনা উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ বলেন, এই প্রকল্প এখন যেভাবে চলছে অবশ্যই এটা একটা হাস্যকর প্রকল্প। এটাকে অর্থনৈতিকভাবে গতিশীল করতে হবে। অন্যথায় এ প্রকল্প থেকে খুলনাবাসী কোনো উপকৃত হবে না।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন বলেন, খুলনা-মোংলা রেলপথ নিয়ে মহাপরিকল্পনা রয়েছে। তবে সেসব পরিকল্পনা দ্রুত বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে সরকারকে।


আরও খবর

deshchitro-6a1da7def28fc-010626094014.webp
জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ

১০ ঘন্টা ৫৭ মিনিট আগে