বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

নলছিটিতে উপজেলা প্রসাশন'র আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস।

দিবসটি উপলক্ষ্যে সূর্যদয়ের সাথে সাথে তোপধ্বনী'র মাধ্যমে দিবসটির শুভসূচনা হয়। সকাল সারে ৭টা ৩০ মিনিটে নলছিটি বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর সকাল ৯টায় ঐতিহ্যবাহী চায়না মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহণ করেন বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস, বাংলাদেশ আনসার বাহিনী, ডিগ্রি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্ডন ও মাদ্রাসার শিক্ষার্থীরা।

এসময়ে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রণাঙ্গানের বীর মুক্তিযোদ্ধারা, উপজালা আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রসাশনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সুধীজনেরা। 

মাঠে অংশ গ্রহণ করা বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বহী অফিসার জিনাত আরা নাহিদ'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান, নলছিটি থানার অফিসার ইনচার্জ মু.আতাউর রহমান প্রমুখ। 

এরপর সকাল সারে এগারোটায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের বিশেষ সম্মাননা দেয়া হয়। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলে বীর মুক্তিযোদ্ধাদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিকেলে চায়না মাঠে ফুটবল প্রতিযোগিতা এবং নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজে মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় শহীদ মিনারে প্রভাষক মোঃ আমির হোসেনের সঞ্চলবায় এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করাহয়।

Tag
আরও খবর