শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

কাজিপুরে বিপুল সংখ্যক নেতাকর্মীকে নিয়ে বিএনপির জনসভায় যোগ দেন সোহেল মাহমুদ রঞ্জু

সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা বিশিষ্ট শিক্ষানুরাগী এস. এম. সোহেল মাহমুদ রঞ্জুর নেতৃত্বে প্রায় বিপুল সংখ্যক নেতা কর্মীদের নিয়ে কাজিপুর উপজেলা বিএনপি'র জনসভায় যোগ দেন তিনি।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকালে সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা মাঠে উপজেলা বিএনপি আয়োজনে বিপুল পরিমাণ নেতাকর্মীর সমাগমে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

জনসভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিলসহ যোগ দিয়েছেন। তাদের মধ্যে  সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা বিশিষ্ট শিক্ষানুরাগী এস. এম. সোহেল মাহমুদ রঞ্জুর নেতৃত্বাধীন মিছিলটি সবার দৃষ্টি কেড়েছে। শুক্রবার জনসভা চলাকালে বিএনপিসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষক দল ও বহুলী ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে তিনি জনসভায় যান। এ সময় জনসভা মঞ্চ থেকে মাইকে তাদেরকে ধন্যবাদসহ স্বাগত জানানো হয়। সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্নাফ হোসেন মুন বলেন, আমাদের নেতা সোহেল মাহমুদ রঞ্জু বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে জনসভায় যোগ দিয়েছেন। তার সঙ্গে আসা নেতাকর্মীরাই তার জনপ্রিয়তার প্রমাণ। আশা করি আগামী দিনে জেলা বিএনপি ও কেন্দ্রীয় নেতারা বিএনপির কমিটি গঠণের ক্ষেত্রে আমাদের নেতার জনপ্রিয়তা ও দলের প্রতি ত্যাগের মূল্যায়ন করবেন।

বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়া বলেন, সোহেল মাহমুদ রঞ্জু ভাই ত্যাগী এবং ক্লিন ইমেজের নেতা। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে দলীয় সকল কর্মসূচীতে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং অনেক নির্যাতনেরও শিকার হয়েছেন। তার এলাকায় ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। বিগত দিনে দলের জন্য তার ত্যাগ ও যোগ্যতার যেমন প্রমাণ হয়েছে, আজকের জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে যোগ দেয়াটা সে বিষয়টি আবারও প্রমাণ করেছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সভাপতি রুমানা মাহমুদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, বিএনপি রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান আলিম।

কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ  সেলিম রেজার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির  সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও সাবেক  সাধারণ সম্পাদক এডভোকেট রবিউল হাসানের যৌথ পরিচালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনপ্রিয় কন্ঠ শিল্পী রুমানা মোরশেদ কনকচাঁপা ও জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানাসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।

আরও খবর



6ab5359bed43c-240926083715.webp
সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ

১ দিন ৬ ঘন্টা ৫ মিনিট আগে