সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা

পীরগাছায় বসতভিটার জমি দখলের অভিযোগ!! প্রায় দেড়শ বছর ধরে যাতায়াতের রাস্তা বাঁশের বেড়া

প্রায় ২০বছর ধরে বাবার লিখে দেওয়া জমিতে বসবাস করে আসছিলেন কুলছুম বেগম (৪৩)। দুই বছর আগে বাবার লিখে দেওয়া জমি ছেড়ে স্বামীর বাড়িতে চলে যান তিনি। এই সুযোগে জুয়েলগং জমিটি নিজেদের দাবি করে রোপন করা গাছ কেটে ও ওই জমিতেই যাতায়াতের রাস্তা তৈরি করে দখলে নেওয়ার অভিযোগ করেন কুলছুম বেগম। শুধু জমি দখল নয় কুলছুমকে দা নিয়ে মারার জন্য তেড়ে আসেন জুয়েলগং। প্রাণের ভয়ে ও জমি উদ্ধারের জন্য সোমবার (২১ এপ্রিল) পীরগাছা থানায় একটি লিখিত অভিযোগ করেন ভূক্তভোগী কুলছুম বেগম। ঘটনাটি ঘটেছে রংপুরের পীরগাছায় অনন্তরাম (দশগাঁও) গ্রামে। 
অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জুয়েল মিয়া ও একরামুল ইসলামের সাথে একই গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী কুলছুম বেগমের বসতভিটার তিনশতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার সকালে কুলছুম বেগম ওই গ্রামে না থাকার সুযোগে জমিতে প্রবেশ করে রোপনকৃত গাছ কেটে জমি দখলের পায়তারা করেন অভিযুক্তরা। কুলছুম বেগম এ খবর শুনে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে এসে জমি দখলের বিষয় জানতে চাইলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, মারার জন্য উদ্যত হয়ে ধাক্কাধাক্কি করে।
কুলছুম বেগমের ভাই আব্দুল কাদের বলেন, শুধু জমি দখল নয় প্রায় দেড়শ বছর ধরে যাতায়াতের রাস্তায় বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়েছে জুয়েলগং। ফলে কয়েকটি পরিবারের বাড়ির বাহিরে যেতে সমস্যা হচ্ছে। 
তবে কুলছুম বেগমের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত জুয়েল মিয়া বলেন, জমিটি আমাদের।
পীরগাছা থানা এসআই আব্দুর রাজ্জাক জানান, অভিযোগটা এখনো হাতে পাইনি। তবে অভিযোগ হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।     
আরও খবর


6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

২ ঘন্টা ২৮ মিনিট আগে