সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা

৫ দিনে শেয়ারবাজার থেকে নাই হয়ে গেল ২ হাজার কোটি টাকা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-04-2025 01:09:56 pm

ঈদের আগে শেষ তিন কার্যদিবস শেয়ারবাজারে টানা ঊর্ধ্বমুখী প্রবণতার দেখা মিললেও ঈদের পর আবার দরপতনের প্রবণতা দেখা দিয়েছে। ঈদের পর গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসেই দাম কমার তালিকায় ছিল বেশির ভাগ প্রতিষ্ঠান। এতে গত সপ্তাহজুড়ে লেনদেনে অংশ নেওয়া বেশিসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের স্থান হয়েছে দাম কমার তালিকায়। ফলে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ২ হাজার কোটি টাকার ওপরে কমেছে। তবে বেড়েছে দৈনিক গড় লেনদেনের পরিমাণ।



গত ৩১ মার্চ পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর বা রোজার ঈদ। এই ঈদ উপলক্ষে ৩০ ও ৩১ মার্চ এবং ১, ২ ও ৩ এপ্রিল ছিল সরকারি ছুটি।


ঈদুল ফিতরের সাধারণ ছুটি শুরু হওয়ার আগে ২৮ মার্চ (শুক্রবার) ও ২৯ মার্চ (শনিবার) ছিল সাপ্তাহিক ছুটির দিন। এছাড়া ঈদের ছুটি শেষে ৪ এপ্রিল শুক্রবার ও ৫ এপ্রিল শনিবার হওয়ায় আরও দুদিন ছুটি মেলে। সব মিলিয়ে ঈদ উপলক্ষে ৯ দিন বন্ধ ছিল সরকারি অফিস। একই সঙ্গে শেয়ারবাজারও টানা নয় দিন বন্ধ ছিল।



৯ দিন বন্ধ থাকার পর গত রোববার (৬ এপ্রিল) থেকে শেয়ারবাজারে আবার লেনদেন শুরু হয়। ঈদের পর প্রথম সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪১টির স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে ২৩৫টির। এছাড়া ১৯টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ লেনদেনে অংশ নেওয়া ৫৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে।


অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমায় সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭১ হাজার ৬৪৩ কোটি টাকা। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৭৩ হাজার ৮৬৬ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ২ হাজার ২২৩ কোটি টাকা বা শুন্য দশমিক ৩৩ শতাংশ।



বাজার মূলধন কমার পাশাপাশি গত সপ্তাহে প্রধান মূল্যসূচকও কমেছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স গত সপ্তাহে কমেছে ১৩ দশমিক ৯৩ পয়েন্ট বা শূন্য দশমিক ২৭ শতাংশ। ঈদের ছুটি শুরু হওয়ার আগের সপ্তাহে সূচকটি বাড়ে ১৭ দশমিক ৪৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৪ শতাংশ।


প্রধান মূল্যসূচক কমলেও গত সপ্তাহে ডিএসই শরিয়াহ ও ডিএসই-৩০ সূচক বেড়েছে। ইসলামি শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক গত সপ্তাহজুড়ে বেড়েছে ১৩ দশমিক ২১ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৯ শতাংশ। ঈদের ছুটির আগের সপ্তাহে সূচকটি বাড়ে ১০ দশমিক শূন্য ৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৭ শতাংশ।


এছাড়া বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক গত সপ্তাহজুড়ে বেড়েছে ৪ দশমিক ৮৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৪২ শতাংশ। ঈদের ছুটির আগের সপ্তাহে সূচকটি বাড়ে ২৬ দশমিক ৮১ পয়েন্ট বা এক দশমিক ৪২ শতাংশ।


গত সপ্তাহে দাম কমার তালিকায় বেশি সংখ্যক প্রতিষ্ঠান থাকলেও ডিএসইতে লেনদেনের গতি বেড়েছে। গত সপ্তাহে প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪৮৭ কোটি ২৭ লাখ টাকা। ঈদের ছুটির আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৪০৬ কোটি ৭৭ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৮০ কোটি ৫০ লাখ টাকা বা ১৯ দশমিক ৭৯ শতাংশ।



সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২৪ কোটি ৮৫ লাখ টাকা, যা মোট লেনদেনের ৫ দশমিক ১০ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২৩ কোটি ৩৪ লাখ টাকা। প্রতিদিন গড়ে ১৭ কোটি ২০ লাখ টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বিচ হ্যাচারি।


এ ছাড়া লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে শাইনপুকুর সিরামিক, সানলাইফ ইন্স্যুরেন্স, এসিআই লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ইনফিউশন, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং নাভানা ফার্মাসিউটিক্যালস।

আরও খবর







6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

৩৪ দিন ৪ ঘন্টা ১৪ মিনিট আগে