রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে 'ShieldHer' এর সংহতি

আব্দুর রহমান ঈশান - রিপোর্টার

প্রকাশের সময়: 07-04-2025 12:28:49 am

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে 'ShieldHer' এর সংহতি


ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যার বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে ShieldHer অর্গানাইজেশন দৃঢ় সংহতি জানিয়েছে। রবিবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, গাজায় ইসরায়েলি বাহিনীর অত্যাচারে নারীরা, শিশুরা, এবং সাধারণ মানুষ নির্মমভাবে প্রাণ হারাচ্ছে। এই গণহত্যার প্রতিবাদে ShieldHer তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট এবং ক্যাম্পেইন চালানোর মাধ্যমে ফিলিস্তিনিদের পক্ষে তাদের দৃঢ় অবস্থান তুলে ধরেছে।


সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সিইও আব্দুর রহমান ঈশান বলেন, "ফিলিস্তিনে ঘটে চলা এই মানবাধিকার লঙ্ঘন শুধু ফিলিস্তিনের নয়, বরং সমগ্র মানবজাতির জন্য লজ্জাজনক। আমরা ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে তাদের স্বাধীনতা ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য আওয়াজ তুলছি।"


ShieldHer এর সদস্যরা ৭ এপ্রিল, ২০২৫ তারিখে সারা বিশ্বে অনুষ্ঠিতব্য 'দ্য ওয়ার্ল্ড স্টন্স ফর গাজা' কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেছে এবং ফিলিস্তিনিদের পক্ষে তাদের কঠোর প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক সমাজকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।


ShieldHer সবসময় নির্যাতিত ও নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ানোর জন্য নিজেদের কাজ করে আসছে। ফিলিস্তিনে নারী, শিশু ও সাধারণ মানুষ যে নির্মম হত্যাযজ্ঞের শিকার হচ্ছেন, তা শুধু যুদ্ধ নয়—এটি মানবতাবিরোধী অপরাধ। এই অন্যায়ের বিরুদ্ধে সংগঠনটি সোচ্চার হয়ে ফিলিস্তিনিদের প্রতি তাদের গভীর সহানুভূতি ও সংহতি জানিয়ে বিশ্বব্যাপী এই ঘটনার অবসান চেয়ে এগিয়ে আসছে।


 ShieldHer আশা করছে, বিশ্বের অন্যান্য মানবাধিকার সংগঠনগুলোর মতো বাংলাদেশের তরুণরাও এই ভয়াবহ গণহত্যার বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করবে এবং সত্য ও ন্যায়ের পক্ষে সোচ্চার হবে।


আরও খবর