আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পীরগাছা উপজেলা সমিতির আয়োজনে রাবিয়ানদের ঈদ পুনর্মিলনী

পীরগাছা উপজেলা সমিতির আয়োজনে রাবিয়ানদের ঈদ পুনর্মিলনী
যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন বা যারা বর্তমানে লেখাপড়া করছেন সেসব রাবিয়ানদের নিয়ে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের পরের দিন পীরগাছা সরকারি কলেজ মাঠে নানা আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হয় এ দিনটি। 
রাজশাহী বিশ্ববিদ্যালয়স্থ পীরগাছা উপজেলা সমিতির আয়োজনে এদিন সকাল সাড়ে ১১টায় রেজিস্ট্রেশন ও লজিস্টিক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। একটি র‌্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মাঠে ফটোসেশনের মাধ্যমে শেষ হয়। মধ্যাহ্নভোজের পর বৈকালীন আড্ডা শেষে সন্ধ্যার পর রাত সাড়ে ১০টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
এ অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঢাকা সুপ্রীম কোর্টের আইনজীবী শফিকুল ইসলাম শফিক। এছাড়াও উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা সমিতির সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান নয়ন, উপদেষ্টা অধ্যাপক ড. শাহাদাত হোসেন, ড. রিজু খন্দকার, ডা. মাহফুজুর রহমান মন্টু, পীরগাছা সরকারি কলেজের উপাধ্যক্ষ ফাহমিদ হাসান রনু, পীরগাছা মহিলা কলেজের প্রভাষক শেখ ফরিদসহ অনেকে।
আরও খবর