রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

ফাঁকা রাজধানী: যানজটহীন ঢাকা যেন এক অচেনা শহর!

আব্দুর রহমান ঈশান - রিপোর্টার

প্রকাশের সময়: 01-04-2025 10:05:45 pm

জনবহুল রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা। নেই চিরচেনা যানজট, কোলাহল কিংবা হকারদের হাঁকডাক। পবিত্র ঈদুল ফিতরের লম্বা ছুটিতে রাজধানী ছেড়েছেন অসংখ্য মানুষ, আর তাই বদলে গেছে এই মেগা শহরের চিরচেনা রূপ। তবে ঈদের দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে বাড়ছে যান চলাচল, যদিও গণপরিবহনে যাত্রী সংকট এখনো বিদ্যমান।

রাজধানীর খিলগাঁও, রামপুরা,মতিঝিল, পল্টন, শান্তিনগর, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামটর, শাহবাগ ও মৎস্য ভবন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঈদের দিনের তুলনায় মঙ্গলবার যানবাহনের সংখ্যা কিছুটা বেড়েছে। তবে বেশিরভাগ বাস ও গণপরিবহনে যাত্রী সংখ্যা ছিল কম, ফলে অনেক বাস যাত্রী খুঁজতে দীর্ঘক্ষণ স্ট্যান্ডে অপেক্ষা করতে বাধ্য হয়েছে।


খিলগাঁও জোড়পুকুর এলাকায় কথা হয় লেগুনা চালক আবুল কালাম এর সঙ্গে। তিনি জানান, ‘একটা গাড়ি পূর্ণ করতে এক ঘণ্টারও বেশি সময় লাগছে, যেখানে স্বাভাবিক সময়ে ১০-২০ মিনিটেই ভরে যেত। যাত্রী কম থাকায় বেশ লোকসান হচ্ছে। বকশিশ হিসেবে যাত্রীদের কাছ থেকে ৫ টাকা বেশি নিলেও তাতে ক্ষতি পোষানো যাচ্ছে না।’


শান্তিনগরে দেখা মেলে দোকান কর্মচারী মোস্তাফিজুর রহমানের সঙ্গে, যিনি এবার ঈদ ঢাকাতেই করেছেন। তিনি আজ যাচ্ছেন গাজীপুরে বোনের বাড়ি। আজমেরী গ্লোরি পরিবহনের একটি বাসে উঠেছেন তিনি। মোস্তাফিজুর বলেন, ‘পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক থেকে বাসে উঠে মাত্র কয়েক মিনিটেই শান্তিনগর চলে এসেছি! যেখানে অন্য সময় ঘণ্টার পর ঘণ্টা লেগে যেত, সেখানে আজ রাস্তা একেবারে ফাঁকা।’


গাবতলী থেকে প্রতিদিন রাজধানীতে আসেন রিফাত। তিনি জানান, ‘রাস্তায় কোথাও যানজট ছিল না, তবে প্রতিটি স্ট্যান্ডে বাস যাত্রী খুঁজতে দাঁড়িয়েছে। আমাদের কাছ থেকে ৫ টাকা করে বেশি ভাড়া নিয়েছে, তবে এই যাত্রী সংকটের জন্য সেটা মেনে নিয়েছি।’


বাস হেলপার আশিক জানান, ‘ফাঁকা গাড়ি নিয়ে রাস্তায় ঘুরতে হচ্ছে। যাত্রী সংকট তীব্র। তাই ঈদ বকশিশ হিসেবে সামান্য কিছু টাকা বেশি নিচ্ছি, তবে কেউ বাধ্য নন বেশি দিতে।’


রাজধানীতে কিছু যানবাহন চলাচল করলেও সড়কে যানজট নেই বললেই চলে। ফাঁকা রাস্তায় দাপিয়ে চলছে রিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজি, প্রাইভেটকার ও মোটরসাইকেল। ব্যস্ততম শহরের এমন এক শান্ত পরিবেশ অনেকের কাছেই যেন অবিশ্বাস্য এক অভিজ্ঞতা!


আরও খবর