আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেশে এক ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসন চেপে বসেছিল: পীরগাছায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন

আখতার হোসেন
জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও (রংপুর-৪) পীরগাছা-কাউনিয়া আসনের সম্ভাব্য সংসদ সদস প্রার্থী আখতার হোসেন বলেছেন, দেশে এক ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসন চেপে বসেছিল। বাংলাদেশের ছাত্রদের নেতৃত্বে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে যে অভ্যুত্থান সংঘটিত হয়, সে অভ্যুত্থানের মধ্যদিয়ে বাংলাদেশের মানুষ দীর্ঘ সময়ের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পায়। এই বাংলাদেশে যাতে আর কোনভাবে, কখনোই ফ্যাসিবাদী শাসনব্যবস্থা ফিরে না আসে এই জন্য আমরা ছাত্ররা নিজেরা সংগঠিত হয়ে একটা দল করেছি। আমাদের দলের নাম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।
শনিবার (২৯ মার্চ) রংপুরের পীরগাছায় ছাওলা ইউনিয়ন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার আছে, মানবিক মর্যাদা আছে। আমরা যে রাজনীতি করতে চাই। সেই রাজনীতির মধ্যদিয়ে মানুষের নাগরিক অধিকার ও মানবিক মর্যাদাকে প্রতিষ্ঠিত করতে চাই। এটা হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী ভিশন। 
এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির সদস্য আরিফ হোসেন, একরামুল হক, সাখাওয়াত হোসেন সুজন, আনোয়ারুল, রাসেল মিয়া, রিমন মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠক শামিম হোসেন, ফারদিন এহসান মাহিম, শাকিল সহ আরও অনেকে।
আরও খবর