পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ। সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

রমজান উপলক্ষ্যে খেজুর–ছোলাসহ ৮ পণ্য আমদানি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-12-2022 11:34:20 am

রমজান মাস উপলক্ষ্যে আটটি পণ্য বাকিতে আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী বছরের মার্চ পর্যন্ত ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে এই সুবিধা বহাল থাকবে।


আজ ১৩ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে। পণ্যগুলো হলো—ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি ও খেজুর। 


এতে বলা হয়েছে, সাপ্লায়ার্স–বায়ার্স ক্রেডিটের আওতায় ৯০ দিনের মধ্য অর্থ পরিশোধের চুক্তিতে এসব পণ্য আমদানির সুযোগ থাকবে। এই সুবিধা আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত খোলা এলসির ক্ষেত্রে প্রযোজ্য হবে। 


এর আগে গত ১১ ডিসেম্বর এসব পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার জন্য আমদানি এলসি স্থাপনের ক্ষেত্রে নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। 


তবে গত জুলাই মাসে ডলার সাশ্রয়ে আমদানি নিয়ন্ত্রণে নির্দিষ্ট কিছু পণ্যে ৭৫ থেকে শতভাগ নগদ মার্জিন আরোপের পাশাপাশি এসব পণ্যর বিপরীতে কোনো ধরনের ব্যাংক ঋণ দিতে নিষেধাজ্ঞা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। ওই তালিকার বাইরে রাখা হয় শিশুখাদ্যসহ অত্যাবশ্যকীয় খাদ্যপণ্য, জ্বালানি, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক স্বীকৃত জীবন রক্ষাকারী ওষুধ ও সরঞ্জামসহ চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত দ্রব্যাদি, উৎপাদনমুখী স্থানীয় শিল্প ও রপ্তানিমুখী শিল্পের জন্য সরাসরি আমদানি করা মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল, কৃষি খাত সংশ্লিষ্ট পণ্য এবং সরকারি অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পে ব্যবহারের জন্য অত্যাবশ্যকীয় পণ্য। 


এদিকে গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকে ব্যবসায়ী নেতারা এলসি জটিলতায় রোজায় পণ্য সরবরাহ বিঘ্নিত হওয়ার শঙ্কার কথা জানান। রমজান মাসের পণ্য আমদানিতে এলসি খুলতে রিজার্ভ থেকে ডলার সুবিধাও চান তাঁরা। পরদিনই বাকিতে সেসব পণ্য আমদানির সুযোগ দিয়ে সার্কুলার জারি করল কেন্দ্রীয় ব্যাংক। 


উল্লেখ্য, বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমাতে আমদানি নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপের কারণে এলসি খোলা কমেছে। গত বছরে প্রতি মাসে এলসি নিষ্পত্তি যেখানে ৮ বিলিয়ন ডলারের ওপরে ছিল, তা গত নভেম্বরে ৫ বিলিয়নের ঘরে নেমে এসেছে। যেখানে বিলাসপণ্য আমদানি সম্পূর্ণ বন্ধ রয়েছে।

আরও খবর