শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

ঈদ যাত্রায় নির্দিষ্ট সময়ে ছাড়ছে ট্রেন, সংকট নেই বাসেরও

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 28-03-2025 12:00:37 pm

দেখতে দেখতে শেষ হয়ে এলো রমজান মাস। শেষ দশকের শেষ প্রান্তে এসে পৌঁছেছে পবিত্র এ মাস। ঘনিয়ে এসেছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। স্বজনের সঙ্গে ঈদ উদযাপন করতে কর্মস্থল ছেড়ে বাড়ির পথে মানুষ। অন্যান্য বছর ঈদে ঘরমুখো মানুষ যানজট, পরিবহন সঙ্কটসহ বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হলেও এবার দেখা গেল ভিন্ন চিত্র। এখন পর্যন্ত ঈদযাত্রায় তেমন ভোগান্তি পড়তে হয়নি ঘরমুখো মানুষকে।  


এবারের ঈদে টানা ৯ দিনের ছুটি শুরু হয়েছে শুক্রবার (২৮ মার্চ)। ঈদের ছুটির প্রথম দিন ভোর থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে বাড়ি ফেরা মানুষের ভীড় শুরু হয়েছে। যাত্রীদের চাপ বড়লেও রেলস্টেশন থেকে নির্দিষ্ট সময়ে গন্তব্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। তবে ট্রেনের ভেতরে ও ছাদে রয়েছে ভিড়। বাস স্ট্যান্ডগুলোতেও যাত্রীদের চাপ থাকলেও নেই পরিবহন সংকট। এছাড়াও ঢাকার বৃহৎ বাস টার্মিনাল সায়দাবাদেও নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্য স্থলে বাস ছুটে যাচ্ছে। এতে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষজন। 


ঈদ যত ঘনিয়ে আসছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের বিভিন্ন পয়েন্টে ভীড় আগের চেয়ে বাড়লেও নেই যানজট। ছোট বড় যানবাহনের চাপ বাড়ছে পদ্মা সেতুতেও। আর ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কও এখনও স্বাভাবিক। 


অন্যদিকে, পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে স্বাভাবিক দিনের চেয়ে কিছুটা বেড়েছে যাত্রী ও পরিবহনের চাপ। তবে অন্যান্যবার এ ঘাটে দীর্ঘ যানজট দেখা গেলেও এবার সে দৃশ্য আর চোখে পড়েনি।  

আরও খবর