রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

নেত্রকোণায় বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ

আব্দুর রহমান ঈশান - রিপোর্টার

প্রকাশের সময়: 26-03-2025 04:34:12 pm

নেত্রকোণার দুর্গাপুরে এক বাবার বিরুদ্ধে কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে ওই কিশোরীর মা বাদী হয়ে স্বামীর নামে থানায় মামলা করেন। 

দুর্গাপুর পুলিশ জানায়, অভিযুক্ত ওই ব্যক্তি দুর্গাপুরের বাসিন্দা। ধর্ষণের বিষয়টি জানাজানির পর থেকে তিনি পলাতক।


মামলায় ভুক্তভোগীর মা উল্লেখ করেন, ১৫ বছর বয়সী মেয়েকে বাবা দীর্ঘদিন ধরে যৌন হয়রানি করে আসছেন। গত পাঁচ মাস আগে মেয়ের গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ করেন। ওই দিনের পর একই রকম ভয়ভীতি দেখিয়ে একাধিকবার মেয়েকে ধর্ষণ করেন। ধর্ষণের বিষয়টি কারও কাছে বললে পরিবারের সবাইকে খুনের হুমকি দিতেন। ভয়ে বিষয়টি কাউকে বলেনি মেয়ে। সম্প্রতি মেয়ের শরীরে পরিবর্তন দেখা দেয়। তখন মেয়েটির বাবা স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করান। পরে মেয়ের অন্তঃসত্ত্বার বিষয়টি জানতে পেরে কৌশলে ময়মনসিংহের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে সকলের অজান্তে গর্ভপাত ঘটান। এই ঘটনার পর আবারও ভুক্তভোগী মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা চালায় তার বাবা। এই পর্যায়ে মেয়ে বিষয়টি তার বড় বোনকে জানায়। পরে বড় বোন পরিবারের অন্যদের কাছে ধর্ষণের বিষয়টি জানায়।

এরপর ভুক্তভোগী মেয়েটির মা থানায় মামলা করেন। অভিযুক্ত স্বামীর বিচার দাবি করেন তিনি।


এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত ওই বাবাকে গ্রেপ্তার করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান চালাচ্ছে। 

আরও খবর