যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

বড়লেখায় আল ইক্বরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দোহালিয়ার ইফতার মাহফিল ও সংবর্ধনা

সিলেটের রসিদাবাদ চা বাগানে আল ইক্বরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দোহালিয়ার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে আয়োজিত এই মাহফিলে সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন, যা পারস্পরিক ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করেছে।  


সংগঠনের সভাপতি ফুরকান আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম সাইফুর রহমানের সঞ্চালনায় মাহফিলের সূচনা হয় মনোমুগ্ধকর কুরআন তেলাওয়াতের মাধ্যমে। অতিথিরা রমজানের তাৎপর্য, সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও সমাজসেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।  


বক্তারা মানবসেবার গুরুত্ব তুলে ধরে সংগঠনের চলমান ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান এবং দুস্থদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।


আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল ইক্বরা ইসলামিক সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য মামুনুর রহমান জাবের, ইমরান আহমদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক, বর্তমান কমিটির সহ-সভাপতি কদম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন রুমেল, অর্থ সম্পাদক মাওলানা আসাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নজই, প্রচার সম্পাদক সারওয়ার হোসেন সাওন, রক্ত বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান মাহিন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক দেলওয়ার হোসেন সুমন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা নাঈম আহমদ, সদস্য হাসান আহমদ, জুয়েল আহমদ, জুবের আহমদ প্রমুখ।  


এদিকে অনুষ্ঠানে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক আফজাল হোসেন রুমেলকে সংবর্ধনা দেওয়া হয়। সম্প্রতি তিনি এশিয়ান টেলিভিশনের বড়লেখা উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।  


মাহফিলের শেষ পর্বে বিশেষ মোনাজাতে সকলের সুস্থতা ও সংগঠনের অগ্রগতির পাশাপাশি ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করা হয়। মানবসেবার ব্রত নিয়ে সংগঠন এগিয়ে যাবে—এমন প্রত্যাশায় সমাপ্ত হয় আয়োজন।

আরও খবর