যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

নাগরপুরে শহীদদের স্মরণে গণহত্যা দিবস পালিত

 টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গণহত্যা দিবস। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে উপজেলার গয়হাটা ইউনিয়নের বনগ্রাম গণকবরে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যসহ এলাকার জনগণ অংশগ্রহণ করেন। শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান, বীর মুক্তিযোদ্ধাগণ, বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান ফজলু, বনগ্রাম দাখিল মাদ্রাসার সুপার আবু বকরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। একটি রক্তাক্ত স্মৃতি ১৯৭১ সালের ২৫ অক্টোবর পাক হানাদার বাহিনী নির্মম হামলা চালায় নাগরপুর উপজেলার বনগ্রাম রসুলপুরে। নিরীহ গ্রামবাসীসহ ৫৭ জন মুক্তিযোদ্ধাকে নৃশংসভাবে হত্যা করা হয়। শুধু তাই নয়, গ্রামের বসতঘর ও গবাদি পশু পুড়িয়ে ধ্বংসস্তুপে পরিণত করা হয় পুরো এলাকা। নৃশংস এই হত্যাযজ্ঞের পর শহীদদের একত্রে দাফন করা হয় গণকবরে। সেই থেকে প্রতিবছর ২৫ মার্চ শহীদদের শ্রদ্ধা জানাতে মুক্তিযোদ্ধা, প্রশাসন ও এলাকাবাসী ছুটে আসেন এই স্মৃতিস্থলে, যেন ইতিহাসের সেই ভয়াবহ দিনটি কখনো ভুলে না যায় প্রজন্মের পর প্রজন্ম।
Tag
আরও খবর