আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পীরগাছায় হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

রংপুরের পীরগাছায় দারুল ইক্বরা ইসলামি কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) উপজেলা পরিষদ হলরুমে হিফজুল কুরআন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পীরগাছা সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজার সভাপতিত্বে ও ওয়ার্ড জামায়াতের সহসম্পাদক আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন। 
বিশেষ অতিথি ছিলেন মাওলানা জামিল বিন আব্দুর রহমান, দারুল ইসলাম একাডেমির পরিচালক মাওলানা সাইফুল ইসলাম, বামনডাংগা রেলওয়ে স্টেশন জামে মসজিদের খতিব ক্বারী বায়েজিদ হোসাইন বিপ্লবী, পীরগাছা উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব হাফেজ আবু সুফিয়ান, কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল ওয়াহেদ, পীরগাছা আলোর কাফেলার সভাপতি মোস্তাফিজার রহমান রিপন, কৈকুড়ী ইউপি চেয়ারম্যান নুর আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোফাচ্ছিরুল ইসলাম মিলন, হিফজুল কুরআন প্রতিযোগিতার বাস্তবায়ন কমিটির সভাপতি ফজলু মিয়া, দারুল ইক্বরা ইসলামি কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা হোসাইন আল হাবিব নাজমুল ও সাধারণ সম্পাদক ক্বারী ওমর ফারুক, সাংবাদিক তোজাম্মেল হক মুন্সি সহ আরও অনেকে।
পরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পীরগাছা আলোর কাফেলার’ অর্থায়নে প্রথম পুরস্কার হিসেবে বিজয়ীকে একটি বাইসাইকেল ও মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান ফয়জার রহমানের সৌজন্যে দ্বিতীয় পুরস্কার তুলে দেওয়া হয়।   
আরও খবর