যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

বেকড়া আট গ্রাম ইউনিয়ন চেয়ারম্যান শওকত গ্রেফতার, পদত্যাগ পত্র জমা

নাগরপুর উপজেলার বেকড়া আট গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত হোসেন কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় ৭ নং মামলার ৮৩ নম্বর আসামি ছিলেন।


মামলার সূত্রে জানা যায়, ৫ আগস্ট শেখ হাসিনা পালানোর পর ফ্যাসিস্ট সরকারের দোসররা যে জুলুম ও নির্যাতন চালিয়েছিল, তার প্রেক্ষিতে নাগরপুর থানায় এই মামলা দায়ের হয়। আজ, ২৪ মার্চ সোমবার, বেকড়া ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তনের বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দীর্ঘ সময় ধরে এ বিষয়ে আদালতে মামলা চলছিল এবং আজ জনমত জরিপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। জরিপে বেকড়া আট গ্রাম অথবা আহাম্মদ নগর নামকরণের পক্ষে বিপক্ষে জনমত যাচাই করা হচ্ছিল। জরিপ কার্যক্রম চলাকালে, সকাল ১১ টার দিকে এক বাকবিতন্ডার জেরে শওকত চেয়ারম্যান ও তার সমর্থকরা আহাম্মদ নগর নামকরণের পক্ষের লোকজনকে মারধর করে।


এতে ক্ষিপ্ত হয়ে গ্রামের জনগণ শওকত চেয়ারম্যান ও তার সহযোগীদের ইউনিয়ন পরিষদ ভবনে অবরুদ্ধ করে এবং তাদের গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান, থানা পুলিশ এবং সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এলাকার জনগণের চাপের মুখে, শওকত চেয়ারম্যান ইউএনও’র কাছে লিখিত পদত্যাগ পত্র জমা দেন। পরে ইউএনও, সেনা ও পুলিশ সদস্যরা তাকে হেফাজতে নিয়ে স্থান ত্যাগ করেন।


এলাকার বাসিন্দারা জানান, বিনা ভোটে নির্বাচিত শওকত চেয়ারম্যান আজ ইউএনও’র কাছে পদত্যাগ করেছেন এবং তাদের কাছে পদত্যাগের ছবি রয়েছে। শওকত চেয়ারম্যানের গ্রেফতার প্রসঙ্গে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বেকড়া আট গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১০.০৯.২০২৪ তারিখে দায়ের করা ৭ নং মামলার ৮৩ নম্বর আসামি ছিলেন। তাকে ওই মামলায় গ্রেফতার করা হয়েছে।


পদত্যাগের বিষয়ে আমি কিছু বলতে পারবো না, এটি প্রশাসনিক বিষয়। এদিকে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান শওকত চেয়ারম্যানের পদত্যাগ প্রসঙ্গে বলেন, “মো. শওকত হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে। হয়তো তিনি চাপের মুখে বা আত্মরক্ষায় পদত্যাগের কাগজে সই করেছেন, তবে এটা প্রশাসনিকভাবে সমাধান হবে।


এভাবে পদত্যাগ হয় না।” এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রশাসনিক পদক্ষেপ দাবি করেছেন।
আরও খবর