যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

নাগরপুর-দেলদুয়ার লাউহাটি বাজারে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জননেতা রবিউল আউয়াল লাভলু

টাঙ্গাইলের নাগরপুর-দেলদুয়ার উপজেলার লাউহাটি বাজারে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮০ লাক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছেন। এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন টাঙ্গাইল-০৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী, গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক, জননেতা জনাব রবিউল আউয়াল লাভলু। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং দ্রুত পুনর্বাসনের আশ্বাস দেন। স্থানীয় জনগণ ও প্রশাসনের সঙ্গে আলোচনা করে তিনি ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা প্রদানের জন্য আহ্বান জানান। পরিদর্শনকালে তিনি বলেন, "আমি সবসময় জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব। এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য যথাসাধ্য চেষ্টা করব। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের উদ্যোগ নেব।" এ সময় উপস্থিত ছিলেন, ফারুক আহমেদ খান যুগ্ম-সাধারণ সম্পাদক,নাগরপুর উপজেলা বিএনপি ও সাবেক জিএস নাগরপুর সরকারি কলেজ, জিএস ইকবাল কবীর, মোঃ রতন ভিপি,নাজমুল হক স্বাধীন, ভারপ্রাপ্ত আহ্বায়ক, নাগরপুর থানা যুবদল, ভিপি আরিফুল ইসলাম নবা, সভাপতি নাগপুর থানা শ্রমিক দল, গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক, উপজেলা শ্রমিক দল, জি এস নুরুজ্জামান রানা, যুগ্ন-আহবায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দল, শ্রমিক নেতা আলতাফ হোসেন মাস্টার মাহবুব সহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। তারা জননেতা রবিউল আউয়াল লাভলুর এই উদ্যোগকে স্বাগত জানান এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের আশা, তিনি ভবিষ্যতেও তাদের সুখে-দুঃখে পাশে থাকবেন এবং নাগরপুর-দেলদুয়ার এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। উল্লেখ্য, লাউহাটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১টি দোকান পুড়ে গেছে। শুক্রবার, ২১ মার্চ ২০২৫ তারিখে সকাল ৯টার দিকে রফিকুল ইসলামের তেলের দোকানে তেল সরবরাহের সময় আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে, ফলে খাবারের দোকান, মুদির দোকান ও কম্পিউটারের দোকানসহ মোট ২১টি দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টা প্রচেষ্টার পর দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
Tag
আরও খবর