অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

দুর্বার তারুণ্য বইয়ের মোড়ক উন্মোচন

তারুণ্য স্বপ্ন দেখে, স্বপ্ন দেখায়। তরুণদের সামাজিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে জয়পুরহাটের আক্কেলপুরে তারুণ্যের উৎসবে ৫২ দিনব্যাপী বিভিন্ন কর্মকান্ড উৎসব মুখর পরিবেশে পরিচালিত হয়েছে।


সেই কর্মকান্ড গুলি একটি বই আকারে প্রকাশ করলো উপজেলা প্রশাসন। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবারের তারুণ্যের উৎসব উদযাপিত হয়েছে।  এই উৎসবকে তরুণদের মধ্যে উৎসাহ প্রদানের জন্য কর্মকান্ডগুলিকে স্মরণীয় করে রাখতে এই বই প্রকাশের আয়োজন করে উপজেলা প্রশাসন।  শনিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ‘দুর্বার তারুণ্য’ বইয়ের মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী । 


এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম।  এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা আলমগীর চৌধুরী বাদশা, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী রাশেদুল আলম সবুজ। বইটির সম্পাদনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলী।



বই প্রকাশের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, এবার তারুণ্যের উৎসব উপলক্ষে ৫২ দিন ব্যাপী এই উপজেলায় বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছিল।  সেই কর্মসূচীকে বই আকারে ১শত ১২ পৃষ্ঠায় তৈরি করে তরুণ সমাজ কে উৎসর্গ করা হয়েছে ।