সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

পেশাজীবীদের সম্মানে জামায়াতে ইসলামী সিরাজপুর ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পেশাজীবীদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং সিরাজপুর ইউনিয়নের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বসুরহাট রিলাক্স কাবাব হাউজে এ আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান এবং ১নং সিরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাসেম। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের পেশাজীবী বিভাগের সভাপতি গোলাম মাওলা এবং সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন।

এছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার আবদুর সত্তার, জাফর উল্যাহ, আবুল কাসেম, মাস্টার রফিক উল্লাহ, তৌহিদ ইসলাম, আবদুর রহিম, রফিক উল্ল্যাহ চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডাক্তারদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ আবু ছায়েদ, ডাঃ ইউসুফ নবী ও ডাঃ রাসেল। আইনজীবীদের মধ্যে ছিলেন এডভোকেট হিফজুল বাহার, নুর আলম ফাহিম ও শাখাওয়াত হোসেন শাহীন।  

মাওলানাদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক চিন্তাবিদ মাওলানা আবুল কাসেম ভূঁইয়া, গাজী আবদুল্লাহ আল নোমান ও মাওলানা গোফরান উদ্দিনসহ অনেকেই। 

এই ছাড়া ও ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অংশ নেন। চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, শিক্ষকসহ সমাজের নানা শ্রেণির মানুষ একত্রিত হন এ আয়োজনে। 

ইফতার মাহফিলে বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার জন্য সকল পেশাজীবীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। 

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরও খবর