হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

ঈদের পোশাক বাজারে লাগামহীন দাম

সম্পাদকীয় ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 12-03-2025 07:13:11 pm

© সংগৃহীত ছবি

◾আহাম্মদ উল্লাহ || ঈদকে সামনে রেখে জমে উঠছে রাজধানীর কাপড়ের মার্কেট এবং বড় বড় শপিং মল। রমজান কিংবা ঈদ উৎসবকে সামনে রেখে প্রতিবারের মত এবারও মার্কেটে পোশাকের দাম চওড়া। মধ্যবিত্ত ও নিম্নবিত্তের সমাজ বাস্তবতার যুদ্ধ চলে ন্যায্যদামে পছন্দের পোশাক ক্রয় নিয়ে। 


বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়া আর কোনো পণ্যের দাম নির্ধারণের স্বীকৃত কোনো পদ্ধতি নেই। এই সুযোগকে কাজে লাগিয়ে উৎপাদন প্রতিষ্ঠান কিংবা পাইকারী ব্যবসায়ী কিংবা খুচরা বিক্রেতারা ইচ্ছে মত নাম নির্ধারণ করেন।ঈদ, পূজা কিংবা অন্যান্য উৎসব কেন্দ্রিক সময়ে এসব অসাধু প্রতিষ্ঠান কিংবা ব্যবসায়ীরা তৎপর হয়ে উঠে অধিক মুনাফা লাভের আশায়। দাম নির্ধারণ পদ্ধতি ও পোশাকের প্রকৃত দাম কত ক্রেতা জানার পরিধির বাইরে থাকায় ইচ্ছেমত দাম নির্ধারণ ট্যাগ ব্যবহার করা হয়।


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নানা সময়ে অভিযানে বড় বড় শপিং মল এবং কাপড়ের মার্কেটে মিলেছে দাম নিয়ে অনিয়ম। বিদেশি পোশাক কিংবা ব্র্যান্ডের পোশাক বলে অধিক দামে বিক্রি করলেও আমদানি সংক্রান্ত নথিপত্রে গরবড় কিংবা যে দাম ক্রয়ের কথা বলা হতো তাতে থাকতো নানা অসঙ্গতি। তাছাড়াও ডিসকাউন্ট ইস্যুতে দাম বৃদ্ধি করে ছাড় মূল্যয় পুরাতন দামে বিক্রির নানা নমুনা উঠে এসেছে গণমাধ্যমে। 


চড়া দামে পোশাক কিনার সামর্থ্য না থাকায় মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ ঝুঁকছে ফুটপাতের দিকে। দেখা যাচ্ছে অল্প টাকায় দরদাম করে নিম্নবিত্তদের পোশাক কেনার পরিবর্তে একদামে মধ্যবিত্তরাই কিনছেন ফুটপাতের অধিকাংশ দোকান থেকে। আর ঈদের কেনাকাটা নিম্নবিত্তদের নাগালের বাইরে চলে গেছে।


রাষ্ট্রের অন্যান্য সংস্কারের মত পোশাক শিল্পের ন্যায্য দাম নির্ধারণ সংস্কার প্রয়োজন৷ পোশাকের গুণগত মানের সাথে দাম সাধারণ মানুষের নাগালের ভেতরে আনা জরুরি। অন্তর্বতীকালীন সরকারের নিকট আবেদন পোশাক সঠিক নাম নির্ধারণের করে জনসাধারণকে সিন্ডিকেট মুক্ত করার।


লেখক আহাম্মদ উল্লাহ 

শিক্ষার্থী , ঢাকা কলেজ


আরও খবর
deshchitro-6aa961a569e89-150926091757.webp
শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

১ দিন ১০ ঘন্টা ৬ মিনিট আগে