সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা

কিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তি পরীক্ষায় সারাদেশের মধ্যে প্রথম হয়েছে পীরগাছার সবুজ সাথী প্রি-ক্যাডেট স্কুল শিবরাম


বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় সারাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে পীরগাছার সবুজ সাথী প্রি-ক্যাডেট স্কুল শিবরাম। ১০৫জন পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পায় ৪০জন। সাধারণ বৃত্তি পায় ১৩জন। ঈর্ষান্বিত এ সাফল্যে অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদের সামনে আরও এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে বলে অনেকে মনে করছেন। 
‘যুগোপযোগী সৃজনশীল শিক্ষা প্রদান’ এ লক্ষ্য নিয়ে উপজেলা পরিষদ গেইট সংলগ্ন বড়পানসিয়া (হাজিপাড়া) নামক স্থানে ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয় স্কুলটি। প্রতিষ্ঠার পর থেকে একের পর এক সাফল্য অর্জন করেন তারা। প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তির পাশাপাশি আবাসিক, অনাবাসিক ও ডে কেয়ারের সুবিধা রয়েছে। বর্তমানে স্কুলটিতে ২৫০জন শিক্ষার্থীর বিপরীতে ১৮জন অভিজ্ঞ শিক্ষক রয়েছেন।
অভিভাবক জনি সিং বলেন, আমি গর্বিত এমন একটি প্রতিষ্ঠানে আমার ছেলে পড়াশোনা করছে। স্কুলের রেজাল্ট অনেক ভালো। আমি গর্বিত যে, ভালো শিক্ষা পাচ্ছে আমার সন্তান।
আরেক অভিভাবক মৌসুমী আক্তার মিতু বলেন, আমার কাছে মনে হয়েছে পীরগাছায় যত শিক্ষাপ্রতিষ্ঠান আছে সবার চেয়ে সবুজ সাথী প্রি-ক্যাডেট স্কুল বেটার, বেস্ট। আমি চাইব ভালো স্কুল বেছে নিতে।
সহকারী শিক্ষক জুয়েল হোসেন বলেন, কিন্ডারগার্টেন সোসাইটির ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় সারাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে সবুজ সাথী প্রি-ক্যাডেট স্কুল। এর কৃতিত্ব আমাদের সবার। বিশেষ করে পরিচালক স্যার আমাদের অনেক সহযোগিতা করেছেন।
পরিচালক আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন, প্রতিবছর ন্যায় কিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তি পরীক্ষায় আমাদের ছেলেমেয়েরা গৌরব অর্জন করে। ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় ১০৫জনের মধ্যে ৫৩জন বৃত্তিপ্রাপ্ত হয়। সারাদেশের মধ্যে সবুজ সাথী প্রি-ক্যাডেট স্কুল শ্রেষ্ঠত্ব অর্জন করে। এ সাফল্য সবার।  
আরও খবর