আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পীরগাছায় আল কুরআন লার্ণিং এন্ড ইনফরমেশন সেন্টারের ইফতার

পীরগাছায় আল কুরআন লার্ণিং এন্ড ইনফরমেশন সেন্টারের ইফতার
রংপুরের পীরগাছায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আল কুরআন লার্ণিং এন্ড ইনফরমেশন সেন্টারের’ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ র্মাচ) ইফতার মাহফিলের পূর্বে পীরগাছা কারবালা মসজিদে কুরআন শিক্ষার ও রমজান মাসের গুরুত্ব সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়।
আল কুরআন লার্ণিং এন্ড ইনফরমেশন সেন্টারের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের পরিচালক আসাদুজ্জামান আল-আমিনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন পীরগাছা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান আমিনুল ইসলাম স্বপন, খালেদ সাইফুল্লাহ, ওমর ফারুক সহ আরও অনেকে। 
সভাপতি আবুল হোসেন তার বক্তব্যে জানান, তারা সম্মিলিতভাবে নিজেদের অর্থায়নে ২০২১ সালে বিনামূল্যে কুরআন শিক্ষা প্রকল্প চালু করেন। যারা কুরআন পড়তে পারে না। তাদের জন্য বিনামূল্যে কুরআন শিক্ষার ব্যবস্থা রয়েছে এ সংগঠনে। এছাড়াও দুস্থ মানবতা সেবাসহ বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে সংগঠনটি।
তিনি আরও বলেন, একটা পরিবারে পিতামাতা নামাজি হলে তাদের সন্তানেরাও নামাজি হয়। তাই আমাদের উচিত সন্তানদের কুরআন শিক্ষা, নামাজি ও রমজান মাসে রোজা রাখার অভ্যাস গড়ে তোলা। পাশাপাশি আমাদের মানুষের সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ করতে হবে। আমাদের দ্বারায় যেন কোন মানুষ কষ্ট না পায়, বিপদে না পড়ে। আলোচনা শেষে সবার মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন শঠিপাড়া জামে মসজিদের খতিব ডা: আবু সাঈদ মো: ইলিয়াস।  

আরও খবর