জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

হাতিয়া যুব কল্যাণ সোসাইটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


চট্টগ্রামস্থ হাতিয়াবাসীর প্রিয় সামাজিক সংগঠন ” হাতিয়া যুব কল্যাণ সোসাইটির চট্টগ্রাম এর নতুন কমিটির পরিচিতি সভা ও হাতিয়াবাসীর মিলন মেলা ও ইফতার মাহফিল-২০২৫ এর আয়োজন করা হয়েছে। গত ৭ মার্চ শুক্রবার চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পাশে ক্লাসিক ওয়ার্ল্ড কনভেনশন হলে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এম. সাইফুল্লাহ মুনির এর সঞ্চালনায় এবং সভাপতি মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড.আ.ক.ম আবদুল কাদের। বিশেষ অতিথি ছিলেন আইল্যান্ড সিকিউরিটিজ এর চেয়ারম্যান মোঃ মহি উদ্দিন,হাতিয়া উপজেলার বিএনপির সাবেক সভাপতি মোঃ আলা উদ্দিন, হাতিয়া উপজেলার জামাতের আমির বোরহান উদ্দিন,চট্টগ্রাম কর আইনজীবির সাবেক সভাপতি আলহাজ ইফতেখার ফিরোজ, যুব উন্নয়নন কর্মকর্তা মোঃ জাহান উদ্দিন, বাংলাদেশ জামাতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার কর্মপরিষদের সদস্য মোঃ রফিকুল ইসলাম,খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ,পূবালী ব্যাংকের ম্যানেজার আবদুর রহীম কাজল,চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মোঃ আশ্রাফ,চট্টগ্রাম বেসরকারী কারা পরিদর্শক আঁখি সুলতানা,নীল মানবাধিকার উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় মহাসচিব রোটারিয়ান অধ্যক্ষ ডাক্তার আনোয়ার হোসেন মানিক,হাতিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ইব্রাহীম, আর টিভির প্রতিনিধি মোঃ কিরণ,হাটহাজারী প্রেস ক্লাবের সিনিয়র সভাপতি আবুল বাশার,মাই টিভির মোঃ মামুন,আজকের কাগজ প্রতিনিধি মামুন রাফি, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ন আহবাক সাব্বির আহমেদ,হাতিয়া ছাত্র যুব পরিষদের সভাপতি মোঃ আকতার,সংগঠনের মোঃ অলি উদ্দিন, ডাঃ জুয়েল,সিরাজ উদ্দিন,মোজাম্মেল হোসেন,আশ্রাফ উদ্দিন,ফয়সল উদ্দিন,মোঃ হ্যাপী,এডভোকেট সোহরাব, রিয়াজ উদ্দিন,মোঃ ফরহাদুর রহমান,মোহাতের,মোঃ মামুন,রিফাত, এ এম ফাহাদ, শাহেদ, আশিক, মোঃ রুবেল,মোঃ আমান উদ্দিন,মোঃ বাবুল,হাসান আল বান্না,জাহেদ,শাহীন,এজিএম বাপ্পি,সাবরিনা আহমেদ মুক্তা,আরিফ মাহমুদ,মোঃ রমজান,মিনহাজ,রাশেদ,মোঃ জলিল,মোঃ তামজিদ,রহমত উল্লাহ সহ চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।


অনুষ্ঠানে বক্তারা হাতিয়া যুব কল্যাণ সোসাইটির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।



তারা বলেন, এই সংগঠনটি চট্টগ্রামে বসবাসরত হাতিয়াবাসীদের ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সামাজিক উন্নয়ন, দুঃস্থ ও অসহায়দের সহযোগিতা এবং শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে। ইফতার মাহফিলে আগত অতিথিরা রমজানের পবিত্রতা ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখার গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন। পরিশেষে, সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

আরও খবর