কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

শসা চাষ করে সাবলম্বী অভয়নগরের কৃষক বুলবুল গাজী

অভয়নগরের কৃষক বুলবুল গাজী শসা চাষের মাধ্যমে নিজেদের ভাগ্য বদলানোর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি কৃষি কাজে নতুন মালচিং পদ্ধতির  ব্যবহার এবং  হাইব্রিড আইস গ্রীন উন্নত জাতের  শসার চাষ করে সাফল্য অর্জন করেছেন। আজ, তিনি শুধু নিজের পরিবার নয়, পুরো এলাকার জন্য এক প্রেরণা হয়ে দাঁড়িয়েছেন।

অভয়নগর, যেখানে মাটি কথা বলে, আর কৃষকরা তাদের পরিশ্রমের মাধ্যমে সফলতার গল্প রচনা করে। যিনি আইস গ্রীন শসা চাষ করে এক নতুন দিগন্তের সূচনা করেছেন অভয়নগরের শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী গ্রামের বুলবুল গাজী -চব্বিশ শতক জায়গায় ৭২ হাজার টাকা খরচ করে মালচিং পদ্ধতিতে হাইব্রিড আইস গ্রীন শসা চাষ করে  রমজানের শুরুতেই  ১২০০ থেকে ১৪০০ টাকা দরে প্রতি মন  শসা বিক্রয়  করে তিন দিনে একত্রিশ হাজার টাকার শসা বিক্রয় করেছেন। দাম আরো বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তাই এ মৌসুমে শসা চাষে দুই লক্ষাধিক টাকা বিক্রয় হবে বলে অনুমান করছেন।  

 বুলবুল গাজী তার শসা চাষে সঠিক সার, সেচ ব্যবস্থা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার করেছেন, যার ফলে তার চাষে ফলন বেড়েছে এবং তার আয়ও বৃদ্ধি পেয়েছে। এছাড়া, তার সফলতার ফলে এলাকার অন্যান্য কৃষকরাও তার পদ্ধতি অনুসরণ শুরু করেছেন।

বুলবুল গাজীর চাষের ক্ষেত থেকে তাজা শসা  ব্যবসায়ীরা  ক্রয় করছেন, যা স্থানীয় বাজারে ভালো দামে বিক্রি হচ্ছে। "এখন, আমি নিজের চাষ থেকে ভালো আয় করতে পারি এবং আমার পরিবারকে একটি ভালো জীবন দিতে পারছি,"— বললেন  বুলবুল গাজী।

আরও খবর