সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা

পীরগাছায় হিজবুত তাওহিদের হামলাকারীদের শাস্তির দাবিতে ইউএনও’র নিকট স্মারকলিপি প্রদান

পীরগাছায় হিজবুত তাওহিদের হামলাকারীদের শাস্তির দাবিতে ইউএনও’র নিকট স্মারকলিপি প্রদান

#হিজবুত তাওহিদ কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহার, #কালো তালিকাভূক্ত সংগঠন হিজবুত তাওহিদকে নিষিদ্ধের দাবি, #গ্রামবাসীর দায়ের করা মামলায় হিজবুত তাওহিদের প্রকৃত আসামিদের নাম না থাকায় কিছু নাম সংযোজন।

কালো তালিকাভূক্ত হিজবুত তাওহিদের হামলাকারীদের কঠোর শাস্তির দাবিতে রংপুরের পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমনের নিকট স্মারকলিপি প্রদান করেছে উপজেলার পারুল ইউনিয়নের নাগদাহ-ছিদাম গ্রামের এলাকাবাসী। রোববার (২ মার্চ) বিকেলে এলাকাবাসীর পক্ষে নুরুল আলম, আব্দুর রশিদ রাব্বি, নাসির উদ্দিন, মিজানুর রহমান, আব্দুল্লাহ আল সাঈদ শামীম এ স্মারকলিপি প্রদান করেন। কঠোর শাস্তির পাশাপাশি হিজবুত তাওহিদ কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহার, তাদের নিষিদ্ধের দাবি, গ্রামবাসীর দায়ের করা মামলায় হিজবুত তাওহিদের প্রকৃত আসামিদের নাম না থাকায় কিছু নাম সংযোজনের দাবি তুলে ধরেন তারা। 
এলাকাবাসীর স্মারকলিপি থেকে জানা যায়, উপজেলার ২নং পারুল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছিদামহাটের পাশে বিগত ফ্যাসিস্ট সরকারের প্রভাবশালী নেতা মনতাজ আলী জিল্লালের নেতৃত্বে তার বাড়িতে হিজবুত তাওহিদের একটি সমাবেশ করার সিদ্ধান্ত নেন। তার সহযোগিতায় তার ছোট ভাই হিজবুত তাওহিদের রংপুর বিভাগীয় আমির আব্দুল কুদ্দুছ গত ২৩ ফেব্রুয়ারি থেকেই বিভিন্ন জেলা থেকে তাদের নেতাকর্মীদের আসতে বলেন। তাদের অনুষ্ঠানগুলোতে পুরুষদের পাশাপাশি মহিলারাও অংশগ্রহণ করে থাকে। এরই ধারাবাহিকতায় ২৩ তারিখ থেকেই তাদের অনুষ্ঠানস্থলে অনেক নারী-পুরুষের উপস্থিতি লক্ষ্য করে এলাকাবাসী। নারী-পুরুষ অবাধে মেলামেশার দৃশ্য স্থানীয় সাধারণ মুসলিম মেনে নিতে পারছিলেন না।
বিষয়টি পীরগাছা থানা ওসিকে জানানো হলে তিনি তাদের সমাবেশ বন্ধের আশ্বাস দেন। ওসির আশ্বাস পেয়ে সাধারণ মুসলিম থেমে গেলেও রাতারাতি বিভিন্ন জেলা থেকে সমাবেশে আরো অনেক হিজবুত তাওহিদ কর্মীরা অংশগ্রহন করতে থাকেন। এই পরিস্থিতি দেখে এলাকাবাসী ভাবতে থাকে যে, ওসি তাদের মিথ্যা আশ্বাস দিয়েছে। সমাবেশ বন্ধের ঘোষণা তাদের শোনালেও তা থানা থেকে বন্ধ করা হয়নি। প্রশাসনের এমন টালবাহানা ও দায়িত্বহীন কার্যকলাপে এমন উত্তপ্ত পরিস্থিতিতে যেন এলাকার শান্তি-শৃঙ্খলা বিনষ্ট না হয় তার নিমিত্তে মাওলানা মিজানুর রহমান ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য নুরুল আলম তাদের বুঝানোর জন্য তাদের সমাবেশ স্থলে যান।
একপর্যায়ে তাদের পক্ষ থেকে বিগত ফ্যাসিস্ট সরকারের প্রভাবশালী নেতা মনতাজ আলী জিল্লালের বড় ছেলে এ কথা বলতে থাকে যে, আমরা আজকের প্রোগ্রাম করেই ছাড়ব। এতে যদি কেউ বাধা দিতে আসে আমরা তার লাশ ফেলে দেব। এই কথার প্রতি উত্তর করতে গেলে তাদের দুজনকেই বাঁশের লাঠি দিয়ে প্রচণ্ড মারধর করে মাটিতে ফেলে দেন।
এমতাবস্থায় ওই দুইজন ব্যক্তিকে মারধরের বিষয়টি এলাকায় জানাজানি হলে পাশের বাজার থেকে ৪০-৪৫ জন লোকজন নারায় তাকবির-আল্লাহু আকবার স্লোগান দিয়ে তাদের বাঁচাতে নিরস্ত্র অবস্থায় এগিয়ে আসেন। যেন কোন সংঘর্ষের সৃষ্টি না হয়। কিন্তু তাদের বাসার কাছাকাছি যাওয়া মাত্রই প্রায় ৫০-৬০ জন হিজবুত তাওহিদের কর্মী বিগত ফ্যাসিস্ট সরকারের হেলমেট বাহিনীর মতো হেলমেট পরে পৈশাচিক কায়দায় তাদের রড, রামদা, চা-পাতি, দেশীয় অস্ত্রসহ, আগ্নেয়াস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকে।
এতে ২৮ থেকে ৩০ জন আহত হয়। গুরুত্বর আহত হয়ে মেডিকেলে ভর্তি হয় ১৭ জন। প্রথমে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের নিয়ে গেলে তাদের রেফার্ট করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয় এবং পরিবেশ নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করেন। ওইদিন দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন ঘটনাস্থলে উপস্থিত হলে তার সাথে বিভিন্ন দলের নেতাকর্মী সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করতে উপস্থিত হয়।
এরই মধ্যে বাড়ির ভিতর থেকে হিজবুত তাওহিদের কর্মীরা কিছু অস্ত্র দিয়ে সাধারণ জনগণকে ভয় দেখান। দৃশ্যটি দেখে এলাকাবাসী উত্তেজিত হয়ে মসজিদের মাইকে সর্বস্তরের গ্রামবাসীকে আসার আহ্বান জানান। মাইকে আহ্বানের কথা শুনে হিজবুত তাওহিদের নেতা কর্মীরা যখন নিরুপায় তখন পরিকল্পিতভাবে তারা তাদের বসতবাড়িতে আগুন দিয়ে ৪০-৫০ জন নেতাকর্মী পালিয়ে যান। তারা ৪০-৫০ জনের মধ্যে মাত্র ৭ জন কর্মীকে ধরে পুলিশে সোপর্দ করেছেন এবং হাজার হাজার এলাকাবাসী কারো প্রাণহানি পর্যন্ত হতে দেননি। এঘটনায় উল্টো হিজবুত তাওহিদ নেতা আব্দুল কুদ্দুছ বাদী হয়ে গ্রামবাসীর ২৭ জনকে এজাহার নামীয় আসামীসহ ৬০০ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন এলাকাবাসীর দাবি ও স্মারকলিপির তথ্যের আলোকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
আরও খবর


6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

২ ঘন্টা ২৯ মিনিট আগে