আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পীরগাছা আলোর কাফেলার' উদ্যোগে দেড় শতাধিক হতদরিদ্র পেলেন রমজান খাদ্য সামগ্রি

পীরগাছা আলোর কাফেলার' উদ্যোগে, দেড় শতাধিক হতদরিদ্র পেলেন রমজান খাদ্য সামগ্রি
পুরো রমজান মাস জুড়ে একজন হতদরিদ্র যেন ভালোভাবে রোজা রাখতে পারে এ লক্ষ্য নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন 'পীরগাছা আলোর কাফেলার' উদ্যোগে দেড় শতাধিক হতদরিদ্রকে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে।শনিবার (১ মার্চ) সকালে উপজেলার সদর ইউনিয়নের অনন্তরাম (উঁচাপাড়া) গ্রামে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। একজন হতদরিদ্র রোজাদারকে চাল, ডাল, তেল, লবণ, আলু, পিঁয়াজ, বুট-বুন্দিয়া, মুড়ি, ডিম, আটা, খেঁজুর বিতরণ করা হয়েছে।
এসব খাদ্য সামগ্রি পেয়ে সবাই খুশিমনে বাড়ি ফেরে। হতদরিদ্র রাজেকা, আমেনা, জাহেদা, আলিম উদ্দিন 'পীরগাছা আলোর কাফেলা' সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নামাজ পড়ে দোয়া করার প্রত্যয় ব্যক্ত করেন।
‘পীরগাছা আলোর কাফেলার’ সাধারণ সম্পাদক রেজাউল করিম রকেট বলেন, মাহে রমজান মাসে যারা ঠিকমতো কিনে খেতে পারেন না তাদের খাদ্য সামগ্রি বিতরণ করা হচ্ছে। যারা আলোর কাফেলায় বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। 
‘পীরগাছা আলোর কাফেলার’ সভাপতি মোস্তাফিজার রহমান রিপন বলেন, এ এলাকায় এক সময়  জুয়া ও নেশায় ভরে গিয়েছিল। আমরা সহনীয় পর্যায়ে আনতে পেরেছি।  আমাদের প্রধান লক্ষ্য সবাইকে সকল খারাপ কাজ থেকে বিরত রাখা ও ভালো কাজে সহযোগিতা করা। সেই লক্ষ্য নিয়ে রোজাদারদের সম্মানে তারা যেন ভালোভাবে রোজা রাখতে পারে-তাই দেড় শতাধিক হতদরিদ্রকে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। এসময় ‘আলোর কাফেলার’ প্রচার সম্পাদক আব্দুর রহিম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আরও খবর