জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

খুলনার বটিয়াঘাটায় ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট।

০৮ ডিসেম্বর ২০২২ ইং তারিখে পরিবেশ অধিদপ্তরের ,পরিচালক মোঃ ইকবাল  হোসেন নির্দেশনায় খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় অবস্থিত পরিবেশগত ছাড়পত্র/নবায়নবিহীন পরিচালিত ০২টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১,১০,০০০/- (এক লক্ষ দশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।  মেসার্স ইকো ব্রিকস, আন্ধারিয়া, বয়ারভাঙ্গা, বটিয়াঘাটা, খুলনা কে  ১০,০০০/- এবং মেসার্স জমাদ্দার ব্রিকস, গজালিয়া, সুরখালী, বটিয়াঘাটা, খুলনা কে  ১,০০০০০/-জরিমানা  করা হয়।

পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শাহীন সুলতানা মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন এবং পরিবেশ অধিদপ্তর, খুলনা  জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আবু সাঈদ উপস্থিত ছিলেন। খুলনা জেলার বটিয়াঘাটা থানার পুলিশ সদস্যবৃন্দ মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন। 


পরিবেশ সুরক্ষা/বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

Tag
আরও খবর