অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক

রাজশাহী কলেজে ৩ হাজার ফুলে ভাষা শহিদদের প্রতি কৃষকের শ্রদ্ধা

ভাষা শহিদদের স্মরণে রাজশাহী কলেজ ক্যাম্পাসে কৃষক মনির প্রায় ৩ হাজার সূর্যমুখী ফুলের মাধ্যমে ‘অমর একুশ’ লিখে শ্রদ্ধা জানান।


বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে কলেজের প্রশাসন ভবনের সামনে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এই আয়োজনে ভাষা আন্দোলনের শহিদদের অবদান এবং একুশের চেতনা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়।


কৃষক মনির জানান, সূর্যমূখী ফুলগুলো মূলত একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে লাগিয়েছিলাম, তবে ফুলগুলো ফুটতে দেরি হওয়ায় আজকের দিনে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। আমাদের নতুন প্রজন্ম যেন উপলব্ধি করতে পারে, কেন ভাষার জন্য ছাত্ররা প্রাণ দিয়েছিলো।


শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা সম্পর্কে আরও গভীরভাবে জানার আগ্রহ প্রকাশ করেন।


শিক্ষার্থীরা বলেন, এ ধরনের উদ্যোগ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস ও শহিদদের অবদান সম্পর্কে নতুন করে ভাবতে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাতে উৎসাহিত করে। সূর্যমূখী ফুলের মাধ্যমে 'অমর একুশ' লেখার এই অভিনব উপস্থাপনা আমাদের মধ্যে একুশের চেতনা জাগিয়ে তুলেছে। এমন উদ্যোগগুলো আমাদের প্রজন্মকে আরও আলোকিত করবে এবং ভাষা আন্দোলনের গুরুত্ব উপলব্ধি করতে সহায়তা করবে।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সর্বকনিষ্ঠ ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী এবং উপাধ্যক্ষ প্রফেসর মো. ইব্রাহিম আলী।

আরও খবর






6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

৩ ঘন্টা ৩২ মিনিট আগে