দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

ভারতেও চালু হচ্ছে ‘সর্বজনীন পেনশন স্কিম’

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 27-02-2025 07:31:34 am

বাংলাদেশের আদলে এবার ভারতেও চালু হচ্ছে সর্বজনীন পেনশন স্কিম (ইউনিভার্সাল পেনশন স্কিম)। দেশটির সব নাগরিকের জন্য এই সেবা উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে ভারতীয় শ্রম মন্ত্রণালয়ের সূত্র। খবর এনডিটিভির


সরকারি বড় সঞ্চয় স্কিমের সুবিধাবঞ্চিত শ্রমিকরা নতুন প্রস্তাবিত পেনশন স্কিমে অংশগ্রহণের সুযোগ পাবে।


এনডিটিভি জানায়, সর্বজনীন পেনশন স্কিমের মূল বৈশিষ্ট্য হলো- এই স্কিমে ভারত সরকার কোনো আর্থিক অনুদান দেবে না, বরং এটি পুরোপুরি ‘স্বেচ্ছামূলক’ ভিত্তিতে পরিচালিত হবে। এটি বেতনভুক্ত কর্মচারী ও স্বনিযুক্ত ব্যক্তিদের জন্যও উন্মুক্ত থাকবে। বিদ্যমান ‘এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের মতো বাধ্যতামূলক অবদানের পরিবর্তে এই স্কিমে অংশগ্রহণ সম্পূর্ণ ঐচ্ছিক হবে। সরকার দেশের বিভিন্ন বিদ্যমান পেনশন ও সঞ্চয় পরিকল্পনাকে একত্রিত করে একটি কেন্দ্রীয় কাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে।


তবে দেশটির সরকার এখনো ‘সর্বজনীন পেনশন স্কিম’-এর প্রস্তাবিত নীতির বিস্তারিত নথি প্রস্তুত করছে। এটি চূড়ান্ত হওয়ার পর সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে বলে সূত্র জানিয়েছে।


এদিকে বর্তমানে ভারতে চালু থাকা অসংগঠিত শ্রমিকদের পেনশন স্কিমগুলোর মধ্যে রয়েছে- অটল পেনশন যোজনা: এতে বিনিয়োগকারীরা ৬০ বছর বয়সের পর এক হাজার থেকে দেড় হাজার রুপি মাসিক পেনশন পান। প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা: এটি পথবিক্রেতা, গৃহকর্মী এবং সাধারণ শ্রমিকদের জন্য চালু রয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা: এটি কৃষকদের জন্য ৬০ বছর বয়সের পর মাসিক তিন হাজার রুপি প্রদান করে।

আরও খবর






6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৮ দিন ৯ ঘন্টা ৫৭ মিনিট আগে