সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা

পীরগাছায় হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন!! হামলাকারীদের গ্রেফতারের ৪৮ঘণ্টার আলটিমেটাম

পীরগাছায় হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন!! হামলাকারীদের গ্রেফতারের ৪৮ঘণ্টার আলটিমেটাম
ইসলাম বিরোধী সংগঠন হিজবুত তাওহীদ কর্তৃক মহানবি (সা.) কে অবমাননা ও এলাকাবাসীর উপর অতর্কিতভাবে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পারুল ইউনিয়নের দেউতি বাজারে হাজার জনতার উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে বিভিন্ন প্লেকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে একটি বিক্ষোভ মিছিল ওই ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা।
তারা দুটি দাবি রেখে বলেন, আগামী ৪৮ঘণ্টার মধ্যে এলাকাবাসীর উপর অতর্কিতভাবে হামলাকারী হিজবুত তাওহীদ সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। এর ব্যত্যয় ঘটলে আন্দোলন আরও জোরদার করা হবে। ইসলাম বিরোধী সংগঠন হিজবুত তাওহীদ নিষিদ্ধ করতে হবে।
এসময় উত্তেজিত জনতা বিভিন্ন শ্লোগান দেন। হিজবুত তাওহীদের কালো হাত, ভেঙে দাও ভেঙে দাও। তোমার নেতা আমার নেতা, বিশ্বনবি মুস্তফা। সবাই মোরা রসূল সেনা, ভয় করিনা বুলেট বোমা। এক, দুই, তিন, চার-হিজবুত তাওহীদ বাংলা ছাড়! 
আব্দুল্লাহ আল সাঈদ শামীম বলেন, হিজবুত তাওহীদ ইসলামকে একটি নোংরা জায়গায় নিয়ে যাচ্ছে। কুরআন-হাদীসের অনেক কিছু তারা মানেনা। 
মোক্তার হোসেন বলেন, হিজবুত তাওহীদ নামে একটি সংগঠন আমাদের ভাইদের উপর অতর্কিভাবে হামলা করে। তারা সবাই গুরুত্ব অসুস্থ হয়ে মেডিকেলে আছে। আমাদের দাবি তাদের নিষিদ্ধ ও ৪৮ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। এছাড়াও নুরুল আমিন, আব্বাস আলী, মিজানুর রহমান সহ অনেকে জোরালো বক্তব্য রাখেন।
পীরগাছা থানা ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় মিজানুর রহমান বাদী হয়ে ৩৯ জনের নাম উল্লেখসহ ৩০০ জন অজ্ঞাত নামীয় আসামি করে একটি মামলা দায়ের করেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।  
উল্লেখ্য, গত সোমবার সকাল ৮টার দিকে উপজেলার পারুল ইউনিয়নের নাগদাহ সিদাম এলাকায় হিজবুত তাওহীদের ৫০ জন কর্মী একটি গোপন বৈঠক করছিলেন। বৈঠকের খবর পেয়ে এলাকাবাসী সেখানে গিয়ে বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ১৫ জন আহত হয়। যাদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও খবর


6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

২ ঘন্টা ২৮ মিনিট আগে